নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে প্রশ্নের মধ্যেও অনুমোদন পেল আরও দুটি বিশ্ববিদ্যালয়। অনুমোদন পাওয়া ২ বিশ্ববিদ্যালয় হল- খুলনায় খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ বুধবার স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান বুধবার এ তথ্য নিশ্চিত ...
box
যৌন নিপীড়ন: জাতিসংঘের কালো তালিকায় মিয়ানমার সেনাবাহিনী
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের ওপর যৌন নিপীড়ন চালানোর দায়ে মিয়ানমার সেনাবাহিনীকে বাৎসরিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। এই প্রথম দেশটির সশস্ত্র বাহিনীকে ওই তালিকাভুক্ত করলেন সংস্থাটির মহাসচিব। সোমবার এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে রাখাইনে মিয়ানমার বাহিনীর অভিযান চলাকালে যৌন নিপীড়নের এসব ঘটনা ঘটেছে। ...
রাজিবের হাত হারানোর জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয়: কাদের
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের চাপায় তিতুমীর কলেজ ছাত্র রাজিব হোসেনের হাত হারনোর জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীতে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজিবের হাত হারানোর জন্য সড়ক ব্যবস্থাকে দায়ী করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। রাজিবের হাত ...
সিরিয়ায় সেনা মোতায়েন করতে চায় সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে সৌদি আরব বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। মঙ্গলবার তিনি বলেন, সেনা মোতায়েনের এই প্রস্তাব নতুন নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও সৌদি একই প্রস্তাব দিয়েছিল। রিয়াদে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আদেল বলেন, আমরা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। ...
ঢাকায় সাফ ফুটবল অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে
স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ড্র অনুষ্ঠিত হলো বুধবার। সাত জাতির আসরে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হিসেবে আয়োজক দল পেয়েছে নেপাল, পাকিস্তান ও ভুটানকে। ‘বি’ গ্রুপের তিন দল- ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ২০১৬ সালের অক্টোবরে ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লেঅফের হেরে গিয়েছিল বাংলাদেশ। যে ম্যাচের পর এক রকম ...
বৃষ্টির পানিতে ভেসে গেছে কোটি টাকার লবণ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে আচমকা বৃষ্টিতে বিভিন্ন স্থানের লবণের মাঠ তলিয়ে গেছে। বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে লবণের মাঠ। বৃষ্টির পানিতে ভেসে গেছে কোটি টাকার লবণ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রান্তিক চাষিরা। বুধবার ভোর ৫টার সময় টানা ৩ ঘণ্টা বৃষ্টিতে পুরো উপজেলার উৎপাদিত ও প্রক্রিয়াধীন লবণ ভেসে যায়। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ এলাকার লবণ চাষী ফোকান বলেন, ...
আজ রাতে রাজস্থানের মুখোমুখি হবে কলকাতা
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রাতে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের হোম ভেন্যু জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা। আইপিএলের একাদশ আসরে এখনো পর্যন্ত দুই দলই ৪ পয়েন্ট করে অর্জন করেছে। রাজস্থানের চেয়ে অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে কলকাতা। ৪ ...
রড সিমেন্টের আমদানি শুল্ক ছাড় চান ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক: দেশে হঠাৎ করেই বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর অন্যতম উপকরণ রড সিমেন্টের। আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের দাম বেড়ে গেছে। তাই আমদানি শুল্ক ও কর ছাড় না দিলে দাম কমানো কঠিন বলে জানিয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন খাতের সঙ্গে প্রাক-বাজেট ...
মার্কিন সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের ইন্তেকাল
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন ফার্স্ট লেডি বারবারা বুশ আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় ৯২ বছর বয়সে হাটসনের বাসায় তিনি মারা যান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং জর্জ ডব্লিউ বুশের মা ছিলেন তিনি। এ ছাড়া নিজে ছিলেন স্বাক্ষরতা অভিযানের অগ্রদূত। নিউইয়র্ক টাইমস বলেছে, তার পারিবারিক মুখপাত্র জিম ম্যাকগ্রাথ টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল ...
বাল্যবিবাহের কারনে লাশ হতে হল আফসানাকে
নিজস্ব প্রতিবেদক: বয়স মাত্র চৌদ্দ’র কোটা পেরিয়েছে। মায়াবী অবয়বের অধিকারী ছিল মেয়েটি। তারও স্বপ্ন ছিল লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়ে ঘর বাঁধার। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে পড়ে অকালে বাল্যবিয়ের কবলে পড়তে হলো আফসানা আক্তার পপিকে। মঙ্গলবার রাতে শ্রীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর স্বজনদের দাবি তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর