নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি`র দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মো. আ. হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে ১১ এপ্রিল জেএমবি সদস্য ...
box
খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট
খুলনা প্রতিবেদক: খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব আট জুটমিলে চলছে শ্রমিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট। আজ বুধবার ভোর ৬টা থেকে মজুরি কমিশন বাস্তবায়ন, সপ্তাহিক বকেয়া মজুরি প্রদান এবং বদলি শ্রমিকদের স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে শ্রমিকরা এ ধর্মঘট পালন করছেন। মিলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুটমিল, প্লাটিনাম জুবিলি জুটমিল, খালিশপুর জুটমিল, স্টার জুটমিল, ইস্টার্ন জুটমিল, আলিম জুটমিল, কার্পেটিং জুটমিল ও জেজেআই জুট মিল। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব ...
সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ সাদ্দামকে (২৮) নামের ১ যুবককে আটক করে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম সেন্টমার্টিনের দক্ষিণ পাড়ার মৃত সফি মিয়ার ছেলে। পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ার সাব্বির ...
উৎপাদনশীলতা বাড়াতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎতের দাবি
শিল্প ও বাণিজ্য ডেস্ক: দেশে কারখানার উৎপাদনশীলতা বাড়াতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎতের দাবি করেছেন শিল্প উদ্যোক্তারা। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান অনুষ্ঠানে তারা এ দাবি জানান। আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্প উদ্যোক্তারা বলেন, দেশের অগ্রযাত্রার সিংহভাগ অবদান বেসরকারি খাতের। উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোক্তারা সর্বাত্মক চেষ্টা করছেন। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে ...
বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ৩৪
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শিশুসহ ৩৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্য। বুধবার সকাল ১১টায় বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা দালাল চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি। বিজিবি জানায়, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বেশকিছু লোক সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির ...
অনলাইনে ভ্যাট করদাতা ১ লাখ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ভ্যাট নিবন্ধন এক লাখ ছাড়িয়েছে। গত বছর থেকে অনলাইনে ইলেকট্রনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর বা ই-বিআইএন নিতে পারছেন ব্যবসায়ীরা। বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী অনলাইনে এক লাখ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্টরা জানান, অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চালু হয় এক বছর আগে। মঙ্গলবার দিন শেষে অনলাইনে মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক লাখ ...
আমিন জুয়েলার্সের চুরির ঘটনায় গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: গুলশান-২ এর ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সে চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। চাঁদপুর, ঢাকা ও মানিকগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে ৪৯৮ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গত রোববার গুলশান-২ এর ডিসিসি মার্কেটে ...
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। সেদিন তিনি একাই লড়াই করে বাঁচিয়ে দিয়েছেন সহযোদ্ধাদের প্রাণ। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ এপ্রিল) তার নিজ গ্রামের বাড়িতে আলোচনা সভা, দোয়া, মোনাজাতসহ নানা আয়োজন করা হয়েছে। ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান উপজেলার ...
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে বরযাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছেন। বুধবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। মধ্য প্রদেশের রাজধানী নগরী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার সোন নদীতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। সিধি জেলা কালেক্টর বলেন, ‘গতরাতে বরযাত্রীবাহী একটি মিনি-ট্রাক ...
জাবিতে শিক্ষকদের দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট পরিচালনায় বিধি লঙ্ঘনসহ নানা প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের ধর্মঘট চলছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষকরা। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নেয়া থেকে বিরত রয়েছেন। ধর্মঘটের কারণে কর্মচারী ও কর্মকর্তারা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। দুদিনের ধর্মঘটে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে মঙ্গলবার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর