১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৩

box

রংপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

রংপুর প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে চালকের আসনে থাকা যুবলীগ নেতা ও পথচারী নিহত হন। এ সময় কারটিতে আগুন ধরে যায়। প্রাইভেটকারের অন্য আরোহীদের স্থানীয়রা উদ্ধার করেছেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর জেলা ...

শ্রীলংকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় নববর্ষে সড়ক দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছে। দেশটিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল নববর্ষ পালিত হয়। দেশটির পুলিশের এক মুখপাত্র রোহান গুনাসিকারা একথা জানান। খবর সিনহুয়া’র। তিনি আরো বলেন, বেশিরভাগ দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় এবং দ্রুত গতিতে গাড়ি চালানো। আইন লঙ্ঘন করায় সারাদেশে ৫শ’ ১৫ জনেরও বেশি গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। নববর্ষ উপলক্ষে গত ১২ এপ্রিল ...

নরসিংদীতে গোলাপ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিবেদক: নরসিংদীতে চাঞ্চল্যকর গোলাপ হোসেন (৩০) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ বিচারক একে এম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোস্তাফিজুর নামে একজনকে খালাস দেওয়া ...

কোটা সংস্কার আন্দোলন : রাশেদের পিতাকে আটক করল পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খাঁনের পিতা নবাই বিশ্বাসকে ঝিনাইদহ থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে ওসি এমদাদুল হকের কাছে ...

আজ থেকে শুরু হচ্ছে ক্লাব কাপ হকি

স্পোর্টস ডেস্ক: ছয় দলের অংশ গ্রহণে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু আজ সোমবার থেকে শুরু হচ্ছে ক্লাব কাপ হকি। বিকাল ৫টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ। সন্ধ্যা ৭টায় মেরিনার্স ইয়াং খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দুই বছর পর মাঠে ফিরতে যাচ্ছে এই আয়োজন। এবছর থেকে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে প্রয়াত খাজা রহমতউল্ল্যাহ নামে। প্রতিবারই লিগের ...

আ’লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ৪ অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোরের আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, আটক ও শারীরিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়। সোমবার ধানমণ্ডির কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান। অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ এপ্রিল তদন্ত কার্যক্রম শুরু ...

বিদায় বলছেন ইনিয়েস্তা!

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ভক্তদের জন্য দুঃসংবাদই বয়ে আনছেন বার্সেলোনা ও স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ইনিয়েস্তা নিজেই ইঙ্গিত দিলেন, এই মৌসুমটাই হয়তো বার্সার সঙ্গে তাঁর দীর্ঘ ক্যারিয়ারের শেষ! আর মাত্র কয়েকটা দিন! বার্সেলোনা ও স্পেনের এই মিডফিল্ডার চীনের তিয়ানজিন কোয়ানজিয়ান ক্লাবে নাম লেখাচ্ছেন—এমন একটা গুঞ্জন ছিলই। এ মাসের শেষ দিন ইনিয়েস্তা আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। তবে এরই মধ্যে গুঞ্জনটা বেশ জোরালো ...

মুম্বাইয়ে মধুর সময় কাটছে মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক: ঠিকানা বদলেছে মোস্তাফিজুর রহমানের। দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটানোর পর এবার মুম্বাই ইন্ডিয়ানসে তিনি। সে পুরনো কথা। এবার নতুন ঘরে দিনকাল কেমন কাটছে এ পেস সেনসেশনের? তা নিয়ে কয়েক দিন ধরেই কৌতূহল বিরাজ করছিল বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর মধ্যে। অবশেষে প্রিয় ভক্ত ও সমর্থকদের কৌতূহল নিবৃত্ত করলেন কাটার মাস্টার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন মোস্তাফিজ। তাতে ...

ঝুঁকির মুখে ফারমার্স ব্যাংকের আমানতকারীরা

অর্থনীতি ডেস্ক :     আমানতকারীদের সুরক্ষা করতে বাধ্যতামূলকভাবে আমানতের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণ করতে হয়। আগে ১০০ টাকা আমানতের সাড়ে ৬ শতাংশ এবং গতকাল থেকে তা সাড়ে ৫ শতাংশ হারে সংরক্ষণ করতে হচ্ছে। ফারমার্স ব্যাংকের মোট আমানতের বিপরীতে ১২ এপ্রিল ১৮৬ কোটি টাকা সংরক্ষণ করার কথা ছিল। কিন্তু ব্যাংকটি ওই দিন সংরক্ষণ করতে পেরেছে মাত্র ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ...

দিল্লিতে রোহিঙ্গা শিবিরে আগুন: পুড়েছে ৫০ ঘর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে একটি রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় গৃহহীন হয়েছে অন্তত ২৫০ জন রোহিঙ্গা। রবিবার ভোররাতের দিকে দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা কালিন্দি কুনজারিয়ার একটি রোহিঙ্গা শিবিরে এ অগ্নিকাণ্ড হয় বলে ভারতের বিভিন্ন গনমাধ্যম জানিয়েছে। তবে এ ঘটনায় কোনও পাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানায়, রবিবার ভোর সাড়ে তিনটার ...