১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

box

সিরিয়ায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি আমেরিকা: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ায় আগ্রাসন চালিয়ে একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি আমেরিকা ও তার দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স। রোববার রাতে লেবাননের রাজধানী বৈরুতে সমবেত জনতার উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন। হাসান নাসরুল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার জনগণ ও সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার লক্ষ্যে এ আগ্রাসন চালিয়েছে ...

ফরিদপুরে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় বাজার ইজারাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে মান্নান নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কৃষ্ণপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সিকদার উপজেলার রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, বাজার ইজারা কেন্দ্র করে কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকির পক্ষের সঙ্গে স্বতন্ত্র এক সাংসদের সমর্থিত আকতারুজ্জামান তিতাসের বিরোধ ...

কোটা পদ্ধতি বাতিল চায় না মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতি বাতিল না করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। গতকাল রোববার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইনের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। মেহেদী হাসান বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের অপমান করা হয়েছে। আন্দোলনে গুজব ছড়িয়ে যারা উস্কানি ...

রফতানি আয়ে সহযোগী প্রতিষ্ঠানের দায় মেটানোর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী গ্রুপের এক প্রতিষ্ঠানের রফতানি আয়ের বৈদেশিক মুদ্রা দিয়ে অন্য সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠানের আমদানি দায় পরিশোধ করা যাবে। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে যে প্রতিষ্ঠান রফতানি আয় করতো শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের আমদানি দায় মেটানোর সুযোগ ছিল। অস্থির বিনিময় হারের ঝুঁকি থেকে রফতানিকারকদের সুরক্ষা ...

ঢাকার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন দুর্ঘটনার কারণে পাঁচ ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেনটি দুর্ঘটনায় পড়লে পাঁচজন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন। ওই দুর্ঘটনার পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল ...

নৌ অধিদফতরের প্রধান প্রকৌশলী নাজমুলকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ঘুষ নেয়ার সময় গ্রেফতার হওয়া নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার (চলতি দায়িত্ব) এস এম নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার নৌ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে গ্রেফতারের তারিখ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ গত ১২ এপ্রিল বিকেলে সেগুনবাগিচার একটি ...

গুজব ছড়ানোর অভিযোগে শনাক্ত ৩০টি অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে অজ্ঞাত সংখ্যক লোকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা বলছেন, মৃত্যু ও রগ কাটার মতো মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থীদের আন্দোলনকে যারা সহিংস করে তুলেছে তাদেরকে খুঁজে বের করার কাজ চলছে। পুলিশ বলছে, এজন্যে তারা প্রাথমিকভাবে ফেসবুকের ২০০টির মতো অ্যাকাউন্টকে সন্দেহ করেছিলেন। কিন্তু গত দু ...

এমসিকিউয়ের পরিবর্তে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দিয়ে সংক্ষিপ্ত লিখিত প্রশ্ন যুক্ত করা হয়েছে। গত ১০ এপ্রিল জাতীয় কর্মশালায় পরিমার্জিত এই প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন প্রশ্ন কাঠামোতে দেখা গেছে, প্রাথমিক সমাপনীর প্রতিটি বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন বাদ দিয়ে সেখানে সত্য-মিথ্যা, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, শব্দ অর্থ ...

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই

স্পোর্টস ডেস্ক: দুই মৌসুম পর আইপিএলে ফিরে এসে দারুণ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। পুরনো নায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে চেন্নাইয়ের কিংসরা। প্রথম দুই ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে। তৃতীয় ম্যাচ খেলতে আজ চন্ডিগড়ে মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। এই ম্যাচে টস জিতেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন তিনি। কিংস ইলেভেন ...

১৯ রানে হেরে গেলো ব্যাঙ্গালুরুর

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা অসম্ভবের পর্যায়েই ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে। তবুও বিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরা থাকায় আশায় বুক বেঁধেছিল ব্যাঙ্গালুরুর সমর্থকরা; কিন্তু কোহলি-ভিলিয়ার্সদের সাথে মানদ্বীপ-সুন্দরদের চেষ্টার পরও, ঘরের ২১৮ রানের লক্ষ্য ছুঁতে পারেনি ব্যাঙ্গালুরু। রাজস্থানের বিপক্ষে তারা হেরে গেলো মাত্র ১৯ রানের ব্যবধানে। এবারের আইপিএলে রান টস জয় মানেই ম্যাচ জয়- এমন সত্যই যেন প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটি ...