১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:১৯

box

পঞ্চগড়ের ৪ সীমান্তে দুই বাংলার মিলনমেলা

পঞ্চগড় প্রতিনিধি : বছরের বিশেষ কোনো দিনে ভারত-বাংলাদেশের বাঙালিরা সুযোগ পেলেই মিশে যায় একে অন্যের সঙ্গে। ভৌগোলিক সীমারেখার বেড়াজালে বন্দি হাজার হাজার মানুষ মিলিত হন কাঁটাতারের বেড়ার উভয়পাশে। কুশল বিনিময়ের পাশাপাশি বিনিময় করেন নানান উপহার সামগ্রী। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রতি বছরের মত এবারও পঞ্চগড়ে বাংলা নববর্ষ উপলক্ষে দুই দেশের বাঙালিদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছেপঞ্চগড়ের ...

রাজস্থান ২১৮ রানের লক্ষ্য দিল ব্যাঙ্গালুরুকে

স্পোর্টস ডেস্ক: দুই বছর পর আইপিএলে ফিরে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি রাজস্থান রয়্যালস। তবে দ্বিতীয় ম্যাচ জিতেই ঘুরে দাঁড়ায় তারা। নিজেদের তৃতীয় ম্যাচেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে গড়েছে জেতার মতো বিশাল এক সংগ্রহ। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনের ছক্কা ঝড়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৭ রান করেছে রাজস্থান রয়্যালস। ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির আমন্ত্রণে টসে হেরে ব্যাট ...

হজের জন্য দুটি উড়োজাহাজ ভাড়া নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রতি বারের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েট লিজে উড়োজাহাজ ভাড়া নেয়ার চেষ্টা করে যাচ্ছে। বোর্ডে চারটি উড়োজাহাজ সংগ্রহের অনুমোদন দিলে বিগত চার মাস চেষ্টা করে মালয়েশিয়ার ফ্লাই গ্লোবাল কোম্পানি থেকে দুটি উড়োজাহাজ সংগ্রহ করা হয়েছে। বাকি দুটি সংগ্রহের জন্য নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, আমাদের দেয়া ...

দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত-আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ভারত-অধিকৃত কাশ্মিরের কাঠুয়ায় ৮ বছরের নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে টুইটারে অনেক সেলিব্রিটিই তাদের ঘৃণা ও শ্লেষাত্মক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। গত ১৩ এপ্রিল সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি এই ঘটনার নিরিখে খুব গুরুত্বপূ্র্ণ একটি কথা টুইট করেছেন। শহিদ জানিয়েছেন, ‘কাসুরের ৬ বছরের জয়নাব হোক বা জম্মুর ৮ বছরের আসিফা— এই বর্বর, অমানবিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত ...

নওগাঁয় ইজিবাইককে বাসের ধাক্কায় নিহত ৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় এক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন। আজ রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আব্দুল সালাম (৫০), আশরাফুল ইসলাম (৪২), হীরা বেগম (৬০) ও অজ্ঞাত আরেকজন। নিহত আশরাফুল ইসলাম উপজেলার কসনা গ্রামের মোসলেমের ছেলে ও আব্দুল সালাম একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। হীরা বেগম ও ...

গাজীপুরে বিধবাকে ধর্ষণের পর হত্যা, আটক দুই

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ১০ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে সেলিনা বেগম ওরফে ফালানী (৫২) নামে এক বিধবাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ওই গ্রামের মৃত মুস্কুত আলীর মেয়ে ফালানী নিজ পিত্রালয়ে একটি ঘরে একাই থাকতেন। তিনি বিধবা ...

গাজীপুরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর আসামি দীপ্তকে (৩২) গ্রেফতার করা যায়নি। উদ্ধার হয়নি হাতকড়াটিও। তবে এ ঘটনায় ১১ এপ্রিল বুধবার এসআই আবু বকর সিদ্দিক বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন। পালিয়ে যাওয়া দীপ্ত টঙ্গীর কেরানিটেক বস্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের ...

গাজীপুরে কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিক্সা চালক

আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে এক রিক্সাচালক কুড়িয়ে পাওয়া লাখ টাকা পুলিশের মাধ্যমে তাঁর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন। ১২ এপ্রিল বৃহস্পতিবার রাতে পুলিশের মাধ্যমে তিনি এ টাকা ফিরিয়ে দেন। এসময় হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ায় তাঁর মালিক রিক্সা চালককে খুঁশি হয়ে পনের হাজার টাকা উপহার দেন। রিক্সাওয়ালার সততাটি টক অব দ্যা শ্রীপুরে পরিণত হয়েছে। সততার দৃষ্টান্ত ...

আচরণবিধি তোয়াক্কা করছে না আ’লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : ১২ এপ্রিল বৃহস্পতিবার ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র জমা দিতে এসে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে আওয়ামী লীগ প্রার্থী। আচরনবিধি ভঙ্গের মহোৎসবে রিটার্নিং কর্মকর্তাও নীরব, চুপচাপ। ১২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দলের নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দলীয় প্রার্থী মোঃ হাসান উদ্দিন সরকার। ...

গাজীপুরে আগুনে পুড়ল ৪ দোকান

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে চারটি দোকান ও মালামাল পুড়ে গেছে। ১৩ এপ্রিল শুক্রবার ভোরে উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকায় আগুন লাগে। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আলামিন জানান, উপজেলার সি অ্যান্ড বি বাজার এলাকায় শুক্রবার ভোর ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ...