১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

box

বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ রবিবার রাত সাড়ে ৭ টায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভায় যোগদানসহ নিউইর্য়কের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ...

জুলহাজ-তনয় হত্যায় প্রতিবেদন দাখিল ২০ মে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২০ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। রোববার মামলা দুইটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা ...

কেসিসি নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীই বৈধ

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা ১১টায় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন। মেয়র পদে এ পাঁচজনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আবদুল খালেক, ...

আইপিএলে বৈষম্যের শিকার সাকিব

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের পাঁচ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন ক্ষেত্রেই এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। পুরো ম্যাচের কৃতিত্বস্বরূপ ম্যাচসেরার পুরস্কারটা সাকিবের হাতেই ওঠার কথা ছিল। কিন্তু যখন ম্যাচসেরার পুরস্কারের জন্য অস্ট্রেলিয়ান তারকা বিনি স্ট্যানলেকের নাম ঘোষণা করা হয়েছে, অবাক হয়েছেন অনেকেই। তবে কি ...

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

রাজশাহী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রোববার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় নগরীর ভূবন মোহন পার্কে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিভাগীয় এ সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করেছে বিএনপি। সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ...

চাকরির জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না: জয়

নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘চাকরির জন্য আর সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না। তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থানের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। এশিয়া ও আফ্রিকার অনেক দেশ থেকে তথ্য-প্রযুক্তি বিষয়ে সহায়তা চায়।’আউটসোর্সিং খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশে তৃতীয়বারের মতো আয়োজিত দুই দিনব্যাপী বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের ...

রাজীবের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা তিতুমীর কলেজের ছাত্র রাজীবের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর পৌনে ৪টায় অজ্ঞান হয়ে পড়ে রাজীব। এরপর ওই দিন সকাল ৮টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাজীবের চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মো. সামসুজ্জামান রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাঁচদিনেও রাজীবের অবস্থার ...

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা ঘটনার ...

বাংলাদেশি মডেল নাবিলার বলিউড যাত্রা

বিনোদন ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক সাদিয়া আন্দালিব নাবিলা। ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্যাশন হাউস ‘ভিক্টোরিয়াস মডেল’ এর সাথে সংযুক্ত হন। এরপর সেখানকার ‘হাউস মডেল’ এ মডেল নিযুক্ত হয়ে এখনো কাজ করছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিংয়ের মেন্টর হিসেবেও কাজ করছেন তিনি। গত বছর অনেকটা হুট করেই বলিউডে অভিষেক ঘটে নাবিলার। গ্যাংস্টার ও আন্ডার ওয়ার্ল্ড ...

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ যুবক আটক

চট্টগ্রাম প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে জঙ্গি সন্দেহে সাত যুবককে আটক করেছে র‌্যাব। এদের কাছ থেকে উগ্রাবাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ...