১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪২

box

লোহাগাড়ার মাদক সম্রাট বেলালসহ আটক ২

  নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়া হতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত মাদক বিক্রেতার নাম মাদক সম্রাট মোহাম্মদ বেলাল(২৯)।সে উল্লেখিত এলাকার  মোবারক আলীর পুত্র এবং মোহাম্মদ মিজান(২৪)।সে পশ্চিম পদুয়া চুনতি পাড়ার সোনা মিয়ার পুত্র। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৪এপ্রিল ভোর ...

‘ঘরে ফেরা’ কর্মসূচিতে ভারতের ১১৪ জঙ্গির আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মিজোরাম রাজ্যে ১১৪ জন জঙ্গি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। তারা প্রত্যেকেই মার পিপলস কনভেনশন ডেমোক্রেটিকের (এইপিসি-ডি) সদস্য। মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওলার কাছে গতকাল শুক্রবার অস্ত্র জমা দেয় এই জঙ্গিরা। মার জঙ্গিদের নেতৃত্বে ছিলেন তাদের স্বঘোষিত সর্বাধিনায়ক জোসাংবেরা। তারা ৯টি একে সিরিজের রাইফেলসহ ৪৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ জমা দেয়। রাজধানী আইজল থেকে ৩৯ কিমি দূরে সেসাওয়াংয়ে ...

রেকর্ডের সামনে বার্সা

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়ার হতাশা পেছনে ফেলে অাজ মাঠে নামছে বার্সেলোনা। কাতালানদের সামনে লা লিগার ইতিহাসে রেকর্ড টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার হাতছানি! ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানধারী ভ্যালেন্সিয়া। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত সোয়া ৮টায় খেলা শুরু হবে। চলতি লা লিগায় প্রথম সাক্ষাতে নিজ মাঠে উড়ন্ত ফর্মের বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছিল ...

গুজবে কান না দেওয়ার পরামর্শ ঢাবি ভিসির

নিজস্ব প্রতিবেদক: গুজবে কান দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান।শনিবার নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শেষে উপাচার্য এ আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে গুজবে রটিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট না করে এবং কোনো গুজবে যাতে কেউ কান না দেয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, উন্নয়নশীল ...

আত্মবিশ্বাসী ও নির্ভার আসাদ!

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্ব ‘কার্যত’ একঘরে করে ফেলেছে বাশার আল আসাদকে। তারপরও নির্ভার তিনি। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় হামলা শুরু করেছে। রাজধানী দামেস্ক ও অন্যান্য শহরে সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো এসব হামলায় এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এরমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট অফিস আজ শনিবার সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। প্রেসিডেন্ট আসাদ যখন ...

সিরিয়ায় পশ্চিমাদের হামলা একটি অপরাধ : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সিরিয়ায় পশ্চিমাদের হামলা একটি অপরাধ। তিনি বলেন, সিরিয়ায় অপরাধ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোনো কিছুই অর্জন করতে পারবে না। সিরিয়ায় আক্রমণ একটি অপরাধ। ইরানি নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট তারা সবাই অপরাধী। ইরান মধ্যপ্রাচ্যে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ...

ফরিদপুরে মঙ্গল শোভাযাত্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতাসহ তিনজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তার নাতি হৃদয় সেক (১৬), ও সম্রাট(১০)। তারা তিনজনই বেলুন বিক্রেতা বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা ...

চট্টগ্রামে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে ৪ যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে ৪ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের আরেফিন নগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রনি, রবি, মোস্তফা, শহিদুর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামির আরেফিন নগর পাহাড়ে বেড়াতে ...

রাজধানীর শাহজাদপুরে অভিযান : গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা তথ্য ছিল গুলশানের শাহজাদপুর এলাকায় কিছু অভিজাত ফ্লাটে বিদেশী মদের মজুদ রেখে অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে। এ প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টীমটি নজরদারির কার্যক্রম শুরু করে। ফ্লাটগুলোর নিচে প্রেয়ার রুমগুলোতে প্রায়ই নামাজ পড়া হত। আর এই ফাঁকেই নজরদারির কাজটা করে নেয়া হত। নজরদারিতে জানা যায়, পহেলা বৈশাখের সামনে বড় চালান মজুদ করেছে। গতকাল রাতে দীর্ঘ সময় ...

বাংলা নববর্ষে গুগলের ডুডল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলা নববর্ষ-পহেলা বৈশাখ উপলক্ষে নতুন ডুডল দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। বিশেষ এই ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে পহেলা বৈশাখের ঐতিহ্যকে। এতে দেখা যাচ্ছে- একটি বড় হাতির নকশা, হাতিটির দুপাশে মঙ্গল শোভাযাত্রার চিত্র আর নিচে ইংরেজিতে লেখা ÕGOOGLEÕ । রাত ১২টার পর থেকে এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। এর উপর কার্সর রাখলে তাতে প্রদর্শিত হচ্ছে ...