১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৩

box

ট্রাম্পের কথায় যুদ্ধ নয়: করবিন

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া যুদ্ধে না জড়ানোর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মেকে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। শুক্রবার এক বিবৃতিতে এ পরামর্শ দেন তিনি। করবিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা নয় বরং আপনি জাতিসংঘ স্বাধীন তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন। বিবৃতিতে তিনি আরও বলেন, “কীভাবে কাজ করতে হবে সেজন্য ব্রিটিশ সরকার দৃশ্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

ভারতের মুসলমানদের জন্য আমরা গর্বিত: রাজনাথ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমরা আমাদের দেশের মুসলমানদের জন্য গর্বিত। ভারতে আমরা আইএসআইএলকে বাড়তে দেবো না। আমরা আমাদের মুসলিমদের সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশাসী।’ তিনি শুক্রবার বিভিন্ন ইস্যুতে এক বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। কাশ্মীর সমস্যা প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘কাশ্মির সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের যা করা উচিত তা করা হচ্ছে। কাশ্মিরের পরিস্থিতি স্বাভাবিক ...

অরেঞ্জ আমার একমাত্র রঙ : সাকিব

স্পোর্টস ডেস্ক: আবারও কলকাতায় ফিরলেন সাকিব! মনে হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলবদল করে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়িয়েছেন সাকিব! কিন্তু মোটেও এমন কিছু হয়নি। আজ আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতার আতিথেয়তা নিবে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। কলকাতার বিপক্ষে সাকিবের সম্পর্কটা ...

গাজা সীমান্তে গুলিবিদ্ধ ১২২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল সীমান্তে বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর শুক্রবার গুলি ছুঁড়েছে ইসরাইলের সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানায়, গুলিবিদ্ধ হয়েছে ১২২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ানোর মধ্য দিয়ে ভূমি দিবস উপলক্ষে টানা তৃতীয় শুক্রবার ইসরাইল সীমান্তে ভূমি দিবসের বিক্ষোভ হয়। বিক্ষোভে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর এদিনও গুলি ছোঁড়ে ইসরাইলি সেনাবাহিনী। ...

মঙ্গল শোভাযাত্রায় লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: সোনার মানুষের কামনা এবং জঙ্গিবাদ,সাম্প্রদায়িকতাকে পরাভূত করে অসাম্প্রদায়িক চেতনার বিকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। শনিবার সকাল সোয়া নয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছে লাখো মানুষ। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ঢাকাতেও চারুকলা ইনস্টিটিউটের ...

নববর্ষ বরণের জন্য প্রস্তুত দেশ

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র এক দিন বাকি। এরপরই বাংলা পঞ্জিকায় যোগ হবে নতুন একটি বছর। কাল কেবল নতুন সূর্য নতুন দিনই নয়, নিয়ে আসবে নতুন বছর ১৪২৫। বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসবে। ভোর থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা, চলবে দিনভর। নববর্ষকে বরণ করতে সারাদেশের মতো প্রস্তুত রাজধানীও। এজন্য দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, ফ্যাশন হাউস, রেস্তোরাঁ, ...

মুসলিমদের হটাতে জম্মুতে ৮ বছরের মেয়েকে ধর্ষণ

অনলাইন ডেস্ক: ভারত শাসিত জম্মু-কাশ্মীর রাজ্যে একটি ৮ বছরের কন্যা শিশুকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার যে মামলার তদন্ত করছিল সেই রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, তারা আদালতের কাছে চার্জশীট পেশ করেছে। তদন্তে ঘটনার যে বিবরণ উঠে এসেছে, তা এক কথায় বীভৎসতার চূড়ান্ত পর্যায়। এও বলা হয়েছে চার্জশীটে, যে ইসলাম ধর্মাবলম্বী যাযাবর সম্প্রদায়কে হিন্দু প্রধান এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আর তাদের মনে ...

গুজব ছড়ানোয় আইসিটি আইনে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে ফেসবুকে মিথ্যা গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। শুক্রবার আইসিটি আইনের এ মামলার তথ্য নিশ্চিত করেন রমনা থানার ওসি কাজী মাঈনুল ইসলাম। কাজী মঈনুল ইসলাম বলেন, ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের সময় গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বুধবার আইসিটি আইনে একটি মামলা হয়। ডিএমপির ...

ভোলায় পুলিশ হেফাজতে মাদক ব্যবসায়ীর মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশের হেফাজতে কৃষ্ণপদ দাস (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ভোলা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। কৃষ্ণপদ দাস ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ির সুনিল দাসের ছেলে। পুলিশ বলছে স্ট্রোকজনিত কারণে মারা গেছে কৃষ্ণপদ দে। তবে সে কি কারণে মারা গেছে তা নিয়ে দিধা-দ্বন্দ্ব রয়েছে। নিহতের ...

যুক্তরাষ্ট্রে গমনে অনুমতি লাগবে পাক কূটনীতিবিদদের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গমন করতে এখন থেকে পাকিস্তানি কূটনীতিবিদদের অনুমতি নিতে হবে। আগামী পহেলা মে থেকে এই নিয়ম কার্যকর হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পাকিস্তান দূতাবাসে ওয়াশিংটনের পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়ে দেয়া হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তান দূতাবাস এই নোটিশ পায়। জানা যায়,পাকিস্তানি কূটনীতিবিদদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসনের থেকে ...