১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৫

box

ইরাকের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে সৌদি : নুরি আল মালিকি

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সৌদি আরব প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল মালিকি তিনি আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। আগামী ১২ মে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। -খবর পারস টুডের। ইরাকের ভাইস প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব মিডিয়াকে কাজে লাগানোর পাশাপাশি সরাসরি অর্থ খরচ করছে। এ ছাড়া ...

রানা প্লাজা: ৫ বছর পরও কাজের সন্ধানে আহত শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: সাভারের ধসে যাওয়া রানা প্লাজা যেখানে ছিলো সেটি এখন কচুরিপানায় ভর্তি একটি জলাশয়ের মতো। মঙ্গলবার সকালে দেখা গেলো তার পাশেই কেউ বসে মাথায় হাত কেউবা অন্যকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। নিহত বা আহতদের বাইরেও এখনো সেখানে অনেকে খুঁজে বেড়ান তাদের নিখোঁজ স্বজনদের। আবার অনেকে নিথর দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ওই জলাশয়ের দিকে- যেখানে তাদের জীবনের সব হাসি আনন্দ সাথে নিয়ে ...

যৌন নির্যাতনের অভিযোগ করায় স্কুলছাত্রীকে টিসি

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে টিসি (ছাড়পত্র) দেয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্তও সম্পন্ন হয়েছে। ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ৪ এপ্রিল বিবিজিএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব বিশ্বাস স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানোর কথা বলে স্কুলে রেখে প্রলোভন দেখিয়ে তার মেয়েকে যৌন নির্যাতন করে। ...

রোমাকে উড়িয়ে ফাইনালের পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক: নিজের সাবেক দলকে পেয়ে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন মোহাম্মদ সালাহ। গত জুনেই তিনি রোমা ছেড়ে পাড়ি জমিয়েছেন লিভারপুলে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে করলেন জোড়া গোল। অবদান রাখলেন সতীর্থদের গোলেও। সালাহদের দুর্দান্ত নৈপুণ্যে ঘরের মাঠে সেমি ফাইনালের প্রথম লেগে রোমাকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন ফিরমিনহোও। অন্য গোলটি করেছেন সাদিও মানে। এছাড়া রোমার হয়ে গোল ...

হজ্জ্বযাত্রীদের প্রাক-নিবন্ধনের চূড়ান্ত ক্রম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধিত চূড়ান্ত ক্রম প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধনের ৩৮২৯০৭ থেকে ৩৮৩৪২৪ ক্রমিক পর্যন্ত হজ্জ্ব গমনে ইচ্ছুক ব্যক্তিগণ বুধবার ২৫ এপ্রিল রাত ৮টা পর্যন্ত নিবন্ধনের জন্য সময় পাবেন। নিবন্ধনের জন্য আর সময় বৃদ্ধি করা হবে না উল্লেখ করে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের হজ্জ্বে বেসরকারি ব্যবস্থাপনার নির্ধারিত কোটা ...

প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কাল

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে পূর্বঘোষিত মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দৈনিক দেশ ...

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ যাত্রী। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় মানিকগঞ্জগামী লাক্সারী কোচের সঙ্গে ঢাকাগামী শুভযাত্রা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উভয় বাসের দুই পুরুষ যাত্রী নিহত হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ...

কারাগারের বিদ্যুৎহীন কক্ষে খালেদা জিয়ার তেলাপোকার সাথে বসবাস

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি সিঙ্গেল খাটে শুতে দেয়া হয়। তার জন্য বরাদ্দ পুরনো ওয়াশরুম থেকে ইঁদুর, তেলাপোকা বের হয়। যে কারাগারে তাঁকে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এ কারণে গরমে অনেক সময় অন্ধকারের মধ্যে থাকতে হয় তাঁকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার ...

এলএনজি যুগে যাত্রা শুরু বাংলাদেশের

শিল্প ও বাণিজ্য ডেস্ক: এলএনজি যুগে প্রবেশ করল বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে ০.৬৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে একটি কার্গো ভেসেল মহেশখালিতে নোঙর করেছে। এই কার্গো ভেসেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে এলএনজি যুক্ত হবে মূল টার্মিনালে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই গ্যাস যুক্ত করা সম্ভব হবে জাতীয় গ্রিডে। প্রাথমিকভাবে এই ...

আগামী নির্বাচন নিয়ে ভারতের ইন্টারফেয়ারের কিছু নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে জনগণ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে ৩ দিনের ভারত সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আমরা একটি রাজনৈতিক দল। ...