১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪১

box

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নথিতে ১৩ টি বড় ভুল: বিএনপি

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তৈরী করা আক্রোসের নথিতে ১৩টি ভুল রয়েছে। এই নথিকে রহস্যময় দাবি করে ফখরুল বলেন, তারেক রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অদ্ভুত, যুক্তিহীন ও বেআইনি অভিযোগ তুলেছেন। একজন নাগরিক কী কী কারণে জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব হারাতে পারেন এটাও যিনি ...

একুশে পদকপ্রাপ্ত কবি বেলোল চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল তিনি। কবি বেলাল চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ চার মাস ধরে বেলাল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন ...

ইনজুরির মিছিলে যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, নাসির হোসেন, মুশফিকুর রহিমের পর এবার ইনজুরির মিছিলে যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গোড়ালির ব্যথা নিয়েই বেশ কয়েক মাস খেলছিলেন তিনি। তবে বিসিএলের গত রাউন্ডে খেলার সময় ব্যথাটা বেড়েছে। তাই চিকিৎসকের পরামর্শেই বিসিএলের শেষ রাউন্ডে খেলছেন না তিনি। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ ...

খুলনায় বিএনপি প্রার্থীর প্রচারণা শুরু

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর বয়রাস্থ নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রতীক গ্রহণ করেন মঞ্জু। এরপর তিনি দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দোয়া শেষে মহানগরীর প্রাণকেন্দ্রে ও ...

হাওরে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট

সুনামগঞ্জ প্রতিনিধি: বিগত বছরগুলোতে কৃষকরা ধান না পেলেও এ বছর সুনামগঞ্জের হাওরগুলোতে বোর ধানের অধিক ফলন হয়েছে। অধিকাংশ হাওরে ধান পেকে গেছে। কোনো প্রকার দুর্যোগ না থাকায় এখনও পর্যন্ত কৃষকের জমিতে ধান রয়েছে। কিন্তু সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। মজুরি কম হওয়ায় এ বছর শ্রমিকেরা ধান কাটতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। প্রতি বছর জেলার বাইরের অনেক শ্রমিক সুনামগঞ্জে ধান ...

শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: ২৪ এপ্রিলকে জাতীয় শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে জুরাইন কবরস্থানে জড়ো হতে সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে  গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবি, এ দিনটিকে জাতীয় শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণা করতে হবে। রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে শ্রমিকদের কয়েকটি ...

রাজধানীতে অটোরিকশা থেকে ছুড়ে ফেললো তরুণীকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় একটি চলন্ত অটোরিকশা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে ছুড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা কেনইবা তাকে ফেলে গিয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, তরুণী এখনও কিছুটা অচেতন রয়েছেন। তাকে অজ্ঞান পার্টির সদস্যরা ধরেছিল নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা ...

রানা প্লাজা ট্রাজেডির পাঁচ বছর পূর্ণ আজ

নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা ট্রাজেডির পাঁচ বছর পূর্ণ হল আজ। সেদিন শোক ও বেদনায় ভারী হয়ে উঠেছিল সাভারের আকাশ। যে ঘটনা গোটা বিশ্বকেই কাঁপিয়ে দেয়। দেশের ইতিহাসে ভয়াবহ এই শিল্প বিপর্যয়ে নিভে যায় ১১৩৬টি প্রাণপ্রদীপ। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে পঙ্গুত্ব বরণ করেছে আরো ২৪০০ পোশাক শ্রমিক। রানা প্লাজার বিশাল তে ধসে পড়ার আগের দিনই ধরা পড়েছিল বিশাল এক ফাটল। ...

ট্রেনে ঘুমন্ত শিশুকে যৌন নির্যাতন: বিজেপি নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ট্রেনে ঘুমন্ত এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কেপি প্রেম আনন্দ নামে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিজেপি নেতা কেপি প্রেম আনন্দ পেশায় আইনজীবী। তিনি চেন্নাইয়ের আরকে নগর থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। চেন্নাইয়ের তিরু অনন্ত পুরম-চেন্নাই এক্সপ্রেসের মধ্যে ওই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় প্রেম অনন্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা করেছে পুলিশ। জানা গেছে, ...

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট প্রতিনিধি: সিলেটে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদল হাসান। এদিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকের সাগাইন বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০৫ কিলোমিটার। দৈনিকদেশজনতা/ আই সি