১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

box

পবিত্র শবেবরাত ক্ষমা-বরকত-সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে। পবিত্র শবেবরাত উপলক্ষে আজ সোমবার এক বাণীতে তিনি এ কামনা করেন। রাষ্ট্রপতি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, ‘শবেবরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় পবিত্র রজনি। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনি বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় ...

বেসরকারি ব্যাংকে সরকারি আমানতের সুদ ৭-৯ শতাংশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের আমানত বেসরকারি ব্যাংকে রাখা হলে ৭ থেকে ৯ শতাংশ সুদ দিতে হবে।সোমবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে এ কথা বলেন তিনি। বেসরকারি ব্যাংক সরকারি আমানতের সুদহারের চেয়ে কম দিতে পারবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি ব্যাংক এসব প্রতিষ্ঠানের আমানতের যে ...

গ্রেফতার হওয়া বিএনপির ১৭ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরের একটি বহুতল ভবনে গ্রেফতার হওয়া বিএনপির ১৭ নেতাকর্মীকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পৃথক তিন মামলায় আসামিদের আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব প্রত্যেক আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আগামী ১০ ...

কোনও সভ্য দেশ এভাবে চলতে পারে না: খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কার্যকর করা দরকার একই সঙ্গে আইন পরিবর্তন করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, দুর্ঘটনা কী পরিমাণে বেড়েছে! কারও হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে, মাথা চলে যাচ্ছে। এভাবে কোনো সভ্য দেশ চলতে পারে না। আজ সোমবার চারটি বিষয় নিয়ে প্রধান বিচারপতি ...

তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দেড় লাখ মুক্তিযোদ্ধার ৯৯ শতাংশই ভুয়া

নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান মুক্তিযোদ্ধা তালিকায় এখনও ৬০-৭০ শতাংশ ভুয়া মুক্তিযোদ্ধা রয়ে গেছে। এছাড়া তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় থাকা দেড় লাখ মুক্তিযোদ্ধার ৯৯ শতাংশই ভুয়া। সোমবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন একাত্তরের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবীর আহাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে আজ প্রকৃত মুক্তিযোদ্ধারাও চরম হতাশা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ...

১১তম জাতীয় সংসদ নির্বাচন: ২৫টি আসনে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে।’ সোমবার দুপুরে আগারগাঁওর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশন গত ১৪ মার্চ ৩৮টি আসনের সীমানা পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া গেজেট আকারে ...

বৈরী আবহাওয়ার কারণে শাহজালালের ৩টি ফ্লাইটের অবতরণ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামে অবতরণ করেছে। এমনকি ইউএস-বাংলার একটি ফ্লাইট কলকাতার উদ্দেশ্য রওনা দিয়ে আবহাওয়ার কারণে ফের ঢাকায় ফিরে আসে। বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্য রওনা হলেও কিছুক্ষণ ...

রাজধানীতে লেগুনা থেকে ছিটকে পড়ে ইডেনের ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শনিরআখড়ায় সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান ঝুমা নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,‘লাশ মর্গে রাখা হয়েছে।’ নুসারাত জাহান কুমিল্লার ...

আইনি লড়াইয়েই খালেদা জিয়াকে মুক্তি পেতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক: আইনি লড়াই ছাড়া কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। আইনি লড়াই ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। ‘নির্বাচনের আগে বেগম ...

মহানবী (স.) এর জীবন অনুসরণ করা সকল মানুষের দায়িত্ব: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: সমতা ও ভ্রাতৃত্বপূর্ণ যে জীবন যাপন মহানবী হযরত মুহাম্মদ (দ.) করেছেন, তা অনুসরণ করা সকল মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মহানবী জ্ঞান এবং সমবেদনাকে গুরুত্ব দিতেন। তাঁর মধ্যে এক ফোঁটাও অহংবোধ দেখা যায়নি। তিনি প্রচার করেছেন, মানুষের সব ধরনের অহংবোধকে জ্ঞান একাই পরাজিত করতে পারে।’ রবিবার ‘মান কি বাত’ নামের এক অনুষ্ঠানে ...