নিজস্ব প্রতিবেদক: শবে বরাত উপলক্ষে মঙ্গলবার রাতে আতশবাজি ফোটানো ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে এমন ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে ডিএমপি।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন ...
box
জবি অধ্যাপককে স্বপদে বহালের দাবিতে ধর্মঘটে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাকে স্বপদে বহাল রাখার দাবিতে ধর্মঘট পালন করছেন বিশ্বfবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে দুপুরে ভিসির কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে প্রতিটি বিভাগ ও ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে ...
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপেক্ষ ১৬ জন নিহত হয়েছেন। নিহত ১৬ জনের মধ্যে ৮ জনই এক পরিবারের সদস্য। রোববার মধ্যপ্রদেশের জাবালপুর ও মান্দসোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনার ব্ষিয়টি নিশ্চিত করেছে। খবর হিন্দুস্থান টাইমস। পুলিশের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, জাবালপুরে ৯ জন বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের কাছ দিয়ে ...
খেলাপি ঋণের ক্ষতি ৭ হাজার ৩৬০ কোটি টাকা
অর্থনীতি ডেস্ক : ব্যাংক থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করছেন না ঋণখেলাপিরা। তাদের বিরুদ্ধে ব্যাংক মামলাও করেছে। কিন্তু বছরের পর বছর এ মামলা চলছে; নিষ্পত্তি হচ্ছে না। প্রতি বছরই পুরনো ঋণের সাথে সুদ যোগ হচ্ছে। ফলে বাড়ছে পুঞ্জীভূত মন্দ মানের ঋণের পরিমাণ। আর ব্যাংকের আয় দিয়ে এই মন্দঋণের প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এভাবে গেল বছর ব্যাংকের আয় কমেছে প্রায় সাড়ে ...
কালবৈশাখী ঝড়ে আম-লিচু ও বোরো ধানের ব্যাপক ক্ষতি
নাটোর প্রতিনিধি: ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে নাটোরে আম,লিচু ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পুরো এলাকায় অন্ধকার হয়ে শুরু হয় কালবৈশাখী ঝড়। এর সঙ্গে বজ্রপাত ও শিলা বৃষ্টি হয়। স্থানীয় জানায়, ঝড়ের সময় মহাসড়ক ও সড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। বজ্রপাতসহ ঝড় ও শিলাবৃষ্টিতে আম-লিচু পড়ে যায়। এছাড়া চলনবিল ...
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চুড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অনুযায়ী, এবার শতভাগ আসন মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে মেধার ভিত্তিতে ভর্তির পর যদি কোনো বিশেষ অগ্রাধিকার কোটার আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসাবে নির্ধারিত কোটায় ভর্তি করা যাবে। নির্ধারিত কোটা অনুযায়ী ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতিদের জন্য, ৩ শতাংশ বিভাগীয় ও জেলা ...
কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ স্থানে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এএফপির চিফ ফটোগ্রাফার শাহ মারাইসহ কমপক্ষে তিনজন সাংবাদিক রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রাজধানী কাবুলের শাসদারাক এলাকায় বিস্ফোরণের এ ঘটনায় প্রাথমিকভাবে ২৭ জনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। তবে আরও বহু ...
ইরানকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানের অব্যাহত প্রভাব বিস্তার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তেহরানের এই প্রভাব ঠেকাতে এক সাথে কাজ করার কথাও জানিয়েছে ওয়াশিংটন ও তেলআবিব। আর হুমকি-ধমকি দিয়ে ইরানকে থামাতে না পেরে এখন পরমাণু চুক্তি বাতিলের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানও সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। ইরানের ওপর চাপ সৃষ্টি ...
রোহিঙ্গাদের দ্রুতই প্রত্যাবাসনের চেষ্টা: নিরাপত্তা পরিষদ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খুব শিগগির মিয়ানমারে প্রত্যাবাসনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সফররত নিরাপত্তা প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সম্ভাব্য সেরা সমাধানের চেষ্টা করা হবে। নিউইয়র্কে গিয়ে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র তুলে ধরব। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। ঢাকা ছেড়ে যাওয়ার আগে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ...
ভারতকে পাকিস্তানের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের বিভক্তকারী নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দোষারোপের খেলায় না মেতে দেশটিকে নিজেদের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের সাথে এক ফোনালাপে পাকিস্তানি ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস মেজর জেনারেল সাহির শামশাদ মির্জা এসব সতর্কতা জানান। পাকিস্তানের দাবি, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর