১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৩

box

গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাতভর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানা থেকে ১৪ জন, কাশিয়ানী ...

দৃষ্টিহীন হাজেরার কপালে জোটেনি সরকারি সহায়তা

নিজস্ব প্রতিবেদক: হাজেরা খাতুন। বয়স ৭২ পেরিয়েছে। জন্মের আড়াই বছর পর থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। শুরুর দিকে এক চোখে কিছুটা দেখতে পেলেও ধীরে ধীরে সেই চোখও পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েছে। তখন থেকেই ঘরে শুয়ে বসেই কাটে তার দিনকাল। দৃষ্টিহীনতার পাশাপাশি বয়সের ভারেও ন্যুয়ে পড়েছেন অভিভাবকহীন হাজেরা খাতুন। প্রায় সত্তর বছর ধরে দৃষ্টিহীন হাজেরা বেগমের কপালে স্বাধীনতার ৪৬ বছরেও জোটেনি সরকারি ...

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা সমর্থন ইনুর

নিজস্ব প্রতিবেদক: পোশাক খাত শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৪ লাখ কোটি টাকার বাজেটে ১৮ হাজার টাকা কিছু না। মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্ট সংলগ্ন জাসদের কার্যালয়ের সমানে জাতীয় শ্রমিক জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন হয়েছে। শ্রমিকদের দাবি ন্যূনতম ...

মার্চ-এপ্রিলে বজ্রপাতে নিহত ৭০ : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে ৭০ জন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার সচিবালয়ে চলমান আবহাওয়া পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘গত ২৯ ও ৩০ এপ্রিল দুইদিনে ২৯ জন লোক বজ্রপাতে মারা গেছেন। গত মার্চ ...

সন্তান জন্ম দিচ্ছেন ধর্ষণের শিকার রোহিঙ্গা মায়েরা

কক্সবাজার প্রতিনিধি: পহেলা মে রোহিঙ্গা ঢল নামার ৯ মাস পার হতে চলছে। নারী ও শিশুদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থাগুলো এ সময়টার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ধরপাকড়ের সময় যৌন সহিংসতার শিকার হয়ে গর্ভবতী হওয়া নারীরা আগামী কয়েক সপ্তাহে তাদের সন্তান জন্ম দেবেন। কারও কারও সন্তান জন্মও নিয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, আগামী কয়েক মাসে মায়েদের পরিত্যক্ত সন্তানদের সংখ্যা ...

ন্যাশনাল হাসপাতালে অবস্থান কর্মসূচি বকেয়া বেতনের দাবিতে

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো.আবদুস সালামের কার্যালয়ের সামনে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি আদায়ে মুহুর্মুহু স্লোগান দেন। পরিচালক ম্যানেজিং বোর্ডের সদস্যদের নিয়ে রুদ্ধদার বৈঠক বসেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা জানান, বৈঠক শেষে ম্যানেজিং বোর্ডের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, হাজী সেলিম, বাচ্চু মিয়া, ...

এশিয়ান গেমসে হকির জুরি বোর্ডের সদস্য বাংলাদেশের রশিদ শিকদার

স্পোর্টস ডেস্ক: আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমব্যাংয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে হকির জুরি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশের রশিদ শিকদার। যিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক। এটা বাংলাদেশের হকির জন্য বড় এক অর্জন। ২৫ এপ্রিল এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী রশিদ শিকদারকে এ মনোনয়নের চিঠি দিয়েছেন। এর আগে বাংলাদেশ হকি ফেডারেশনের ...

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা নদীতে

চাঁদপুর প্রতিনিধি: তর যেন আর সইছে না। কখন নামবে নদীতে! কখন যে পরিবারের মুখে হাসি ফুটাবে। দেখে মনে হয়, এমনিভাবে অপেক্ষার প্রহর গুণছে চাঁদপুরের সরকার নিবন্ধিত ৫১ হাজার জেলে। জেলে পাড়াগুলোতে গিয়ে দেখা গেছে আনন্দের বন্যা। দীর্ঘ দু’মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার আনন্দ। ১ মে রাত ১২টা এক মিনিট থেকে নদীতে জেলেরা মাছ ধরতে পারবেন। দেশের ইলিশ রক্ষায় সরকার প্রতি বছর ১ মার্চ ...

সুচি’র সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে পৌঁছেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কূটনৈতিক প্রতিনিধিদল। সোমবার রাজধানী নেপিদাও’তে পৌঁছেছেন তারা। একইদিনে দেশটির বেসামরিক অংশের নেত্রী অং সান সুচি ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ, জেনারেল মিন অং হ্লাইং এর সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রদূতরা। নিউ ইয়র্কে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন নিরাপত্তা পরিষদের মুখপাত্র স্টেফানি ডুজাররিক। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধিদল শীর্ষ দুই নেতা-নেত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধি, পার্লামেন্ট ...

অবসর ভাতা পেলেন ১৮০০ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ ও তীর্থ গমনেচ্ছু অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অনলাইন ব্যবস্থায় কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধার টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড যৌথভাবে সোমবার ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এক অনুষ্ঠানে এসব টাকা প্রদান করে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২০১৮ ...