স্পোর্টস ডেস্ক: প্রথম লেগেই ২-১ গোলে বায়ার্নের মাঠ থেকে জিতে এসেছিল রিয়াল মাদ্রিদ। সেই জয়ই শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে দিল স্প্যানিশ জায়ান্টদের। কারণ, ফিরতি লেগে রিয়ালের মাঠে ২-২ গোলে খেলা ড্র হলেও দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ৪-৩ ব্যবধানে। ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। লজ ব্লাঙ্কোজদের হয়ে একাই ...
box
গোলাপের প্রথমবারের মতো পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত গোলাপ। তার কারণ দেখতে যেমন তেমনি তার গন্ধ। সেই গোলাপের প্রথমবারের মতো পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাপের এ রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। তারা বলছেন, আগামীতে নতুন রঙ এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ ...
চট্টগ্রাম বন্দর ত্যাগ রুশ নৌবাহিনীর জরিপ জাহাজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চারদিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়ান নৌবাহিনীর জরিপ জাহাজ ‘অ্যাডমিরাল ভ্লাদিমিরস্কি’ ‘মঙ্গলবার (১ মে) সকালে চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌঅঞ্চলের চিফ স্টাফ অফিসার (অপারেশন্স) ক্যাপ্টেন মির্জা মামুন-উর-রশীদ, তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বাংলাদেশ সফরকালে জাহাজটির অধিনায়ক আলেকজান্ডার ভিয়াসসাবোভিচ পাইসকিন এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল, ...
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত
রাজবাড়ী প্রতিবেদক: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকি (১৮) ও তুহিন মন্ডল (১৯) নামে দুই যুবক নিহত হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি পাংশা পৌর এলাকার বিঞ্চপুরের নজরুল ইসলামের ছেলে এবং তুহিন একই এলাকার হেলাল মন্ডলের ছেলে। কালুখালী থানার ভারপ্রাপ্ত ...
নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণ: নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পূর্ব শহর মুবিতে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। পুলিশের ধারণা, ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে। দৈনিক দেশজনতা /এন আর
আমি শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতি করি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের শ্রমজীবী ও শ্রমিক শ্রেণির প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মালিকপক্ষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন। তাদের প্রতি আপনাদের আন্তরিক হতে হবে। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সকলে মিলে সোনার বাংলা গড়তে চাই’ এই স্লোগান কতটুকু উপযোগী সেটা আমাদের অনুধাবন করতে হবে।’ মঙ্গলবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর ...
বর্ষসেরা হলেন মোহাম্মদ সালাহ
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন লিভারপুলের মিশরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই এই অ্যাওয়ার্ড জিতলেন তিনি। গেল মাসে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) নির্বাচিত সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’য়ের পুরস্কার জিতেছিলেন সালাহ। নভেম্বর, ফেব্রুয়ারির পর মার্চেও ‘প্লেয়ার ...
জলদস্যুদের সাথে গোলাগুলি: আহত ৫ পুলিশ
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের সাথে জলদস্যুদের গোলাগুলিতে ডিবির ওসিসহ ৫ পুলিশ ও ২ ডাকাত সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছেন জেলার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রাামের রাজু মিয়ার পুত্র মহসিন (৩৭) এবং একই গ্রামের জলিল মিয়ার ছে (২৩) মো. রিপন। ...
শব-ই-বরাতে হালুয়া-রুটির প্রচলন যেভাবে
অনলাইন ডেস্ক: মুসলমানদের জন্য ‘অতি পবিত্র রজনী’ হিসেবে পরিচিত শবে বরাত। বাংলাদেশে শবে বরাতের রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অনেকেই মসজিদে প্রার্থনা করবেন। এর সাথে আরেকটি বহুল প্রচলিত এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে, বাড়িতে হালুয়া-রুটি তৈরি এবং প্রতিবেশীদের মাঝে সেটি বিতরণ। বাংলাদেশের সমাজে শবে বরাতের প্রসঙ্গ আসলেই অবধারিতভাবে হালুয়া-রুটি তৈরির বিষয়টি চলে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হালুয়া-রুটি তৈরির এ সংস্কৃতি বাংলাদেশ ভূখণ্ডে কিভাবে ...
সারাদেশে বজ্রপাতে ১১ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত এ হতাহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সুনামগঞ্জে চারজন, গাইবান্ধায় দুইজন, সিলেটে দুইজন, বগুড়ায় দুইজন ও শেরপুরে একজন। সুনামগঞ্জ: জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার দুপুরের দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর