স্পোর্টস ডেস্ক: আগের দিন বার্ষিক হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে।র্যাঙ্কিংয়ে আগের মতো ৭ নম্বরেই আছে বাংলাদেশ। তবে পয়েন্ট বেড়েছে ৩টি। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। ওয়ানডেতে বাড়লেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২ পয়েন্ট কমেছে বাংলাদেশের। ৭৫ ...
box
টাঙ্গাইলে ৩৬ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ৩৬ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামে এক আন্তঃজেলা মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের জগত বাররা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম জগত বাররা গ্রামের রুমেজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ প্যাকেটে ৩৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি ...
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আবুল বাশার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ১২ মার্চ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির পর আদালত থেকে বেরিয়ে আসার সময় তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যান।
রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
শিল্প ও বাণিজ্য ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্যের চাহিদার চেয়ে পর্যাপ্ত মজুত রয়েছে। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার কোনো কারণ নেই। আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে। আজ বুধবার সকালে শহরের গাজীপুর রোডে নিজ বাসভবনে গত শুক্রবার রাতে নতুন বাজারের মনোহারী পট্টীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা ...
মধুখালীতে রাস্তা নয় যেন মরণ ফাঁদ!
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মধুখালী পৌরসভার অন্তর্গত প্রায় আট হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তার কোয়ার্টার কিলোমিটার চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাত্র দুই বছর আগে এলজিইডি মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় হতে পৌরসভার শ্রীপুর পর্যন্ত প্রায় দুই কি.মি. রাস্তাটি নির্মাণ করার পর পদ্মা সেতুতে পাথর সরবরাহের কাজে ব্যবহার করায় কোয়ার্টার কিলোমিটার রাস্তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ...
তাজমহলের রং বদলে যাওয়া নিয়ে চিন্তিত ভারত
আন্তর্জাতিক ডেস্ক: সাদা মার্বেল পাথরে তৈরি তাজমহল দেখতে প্রতিদিন ভিড় জমান অন্তত ৭০ হাজার পর্যটক। সেই তাজমহলের রং বদলের খবরে উদ্বেগ পৌঁছেছে ভারতীয় সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্ট এবার সরকারকে নির্দেশনা দিয়ে বলেছে যে, দরকার হলে সমস্যা সমাধানে বিদেশীদের সহায়তা নিতে। কোর্ট সরকারকে বলেছে, ‘এমনকি আপনাদের বিশেষজ্ঞ আছে কিন্তু তার ব্যবহার আপনারা করছেন না অথবা বিষয়টিকে আপনারা গুরুত্বই দিচ্ছেননা।’ একই সঙ্গে ...
জেরুজালমে শহরে দূতাবাস স্থানান্তর করবে না জাপান
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, তার দেশ ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেস শহরে নেবে না। এ ঘোষণার মধ্য দিয়ে অ্যাবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলেন। ফিলিস্তিনের রামাল্লাহ শহরে গতকাল মঙ্গলবার স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন অ্যাবে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে ইরানের প্রেসটিভি জানিয়েছে, স্বাধীন ...
ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরের ডাস্টবিন থেকে বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটিকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে ...
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন হাফিজ
স্পোর্টস ডেস্ক: আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির বিবৃতিতে জানানো হয়, ‘হাফিজের বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষায় দেখা গেছে তা বৈধ। তাই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই অফ স্পিনার বোলিং করতে পারবেন।’ গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ...
স্বীকৃত নয় বলে ইরানের মেয়েরা পুরুষ সেজে ফুটবল মাঠে
স্পোর্টস ডেস্ক: ইরানে মাঠে গিয়ে মেয়েদের খেলা দেখা নিষিদ্ধ না হলেও স্বীকৃতও নয়। স্বাভাবিকভাবেই মেয়েরা মাঠে গিয়ে খেলা দেখেন না। আগে কয়েকবার দেখার চেষ্টার অভিযোগে শাস্তির মুখেও পড়তে হয়েছে দেশটির মেয়েদের। তবে এবার ফুটবল ম্যাচ দেখতে ভিন্ন পদ্ধতি অবলম্বন করে ব্যাপক নজর কেড়েছেন ইরানের কয়েকজন মেয়ে। মুখে নকল দাঁড়ি, গোঁফ, লাগিয়ে পুরুষদের পোশাক পরে প্রিয় দল পার্সপোলিসের পতাকা গায়ে জড়িয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর