১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১১

box

তিন পুলিশের দেহ তল্লাশি: ইয়াবা উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি:    ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে শহরের নওমহল সারদা ঘোষ রোড এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৩জন হলেন- কনস্টেবল মোকছেদুল ইসলাম (৩২), কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (২০) ও সুনামগঞ্জের বাসিন্দা দেবাশীষ (২৫)। মোকছেদুল ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত। এ ...

ফাইনালের রিয়ালের প্রতিদ্বন্দ্বী লিভারপুল

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালেই থেমে গেল রোমার স্বপ্ন। নিজেদের মাঠে ৪-২ গোলের বড় জয় পেয়েও বিদায় নিতে হলো তাদের। বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে রোমা। কিন্তু গত সপ্তাহে নিজেদের মাঠে ৫-২ গোলে জেতা লিভারপুল দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে। খেলার নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। রোমা ১৫তম মিনিটে অবিশ্বাস্য এক আত্মঘাতি গোলে সমতায় ...

সাবেক পররাষ্ট্র সচিব তোবারক হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব তোবারক হোসেন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গত রোববার ওয়াশিংটন ডিসির রকভিলে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। কূটনীতিক হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর তোবারক হোসেন সাধারণ বীমা করপোরেশন ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। ইউনূস সেন্টারের মুখপাত্র লামিয়া ...

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের বাস্ত্যুচুত চার রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা ৬টায় উখিয়ার পানবাজার থেকে ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে এসব উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. সৈয়দ হোসেনের ছেলে মো.সোহেল (২৫), থ্যাংখালী ক্যাম্পের মৃত আবদুস সালামের ছেলে মো. ...

শিক্ষকের অপসারণ প্রত্যাহার চেয়ে উত্তাল জবি

নিজস্ব প্রতিবেদক: জ‌গন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের (জ‌বি) ইং‌রে‌জি বিভা‌গের সাবেক চেয়ারম্যান না‌সির উ‌দ্দিন আহ‌মে‌দকে প্রকাশনা জালিয়াতির অভিযোগে অপসারণের প্রতিবাদে এবং তা প্রত্যাহা‌রের দা‌বি‌তে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্প‌তিবার (৩ মে) সকাল ৯টা থেকে বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রধান ফটকে তালা ঝু‌লি‌য়ে বিক্ষোভ করছেন ‘সাধারণ শিক্ষার্থীরা’। তারা শিক্ষক নাসির উদ্দিনের অপসারণ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেছেন গোটা ক্যাম্পাস। সকাল সাড়ে ৮টা থেকেই বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রধান ফটকে ...

বোরো ধান নিয়ে বিপাকে কৃষকরা

রাজশাহী প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। দফায় দফায় বৃষ্টি হওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। অনেকের ধান বৃষ্টির পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। আবার অনেকেই ধান কাটার পরেও মাড়াইয়ের কাজ করতে পারছেন না। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় এ বছর ৬৬ হাজার ২১২ হেক্টর জমিতে বোরো ধান চাষের ...

ট্রাম্পের বিজ্ঞান উপদেষ্টার প্রস্তাব নাকচ বিল গেটসের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসকে হোয়াইট হাউসে চাকরির প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা মার্কিন এ ধনকুবেরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে আকস্মিকভাবে হোয়াইট হাউসের বিজ্ঞান উপদেষ্টা হিসেবে বিল গেটসকে চাকরির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিল গেটস। বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটকে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এ তথ্য জানিয়েছেন। গত ১৫ ...

ডিআইজি মিজানকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে আগেই নোটিশ দেয়া হয়েছিল। দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী গত ২৪ এপ্রিল এই নোটিশ দেন। মিজানকে তলবের চিঠি দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়। এতে মিজানুর রহমানকে ...

যুক্তরাষ্ট্রে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বুধবার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহী নিহত হয়েছেন। দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বুধবার ডব্লিউ সি-১৩০ মডেলের ওই বিমানটি জর্জিয়ার সাভানা এলাকায় বিধ্বস্ত হয়। খবর বিবিসির। বিমানটিতে ৫ জন ক্রো ও অতিরিক্ত ৪ জন যাত্রী ছিল। ন্যাশনাল গার্ডের মুখপাত্র পল ডাহলেন গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ বিমানটি ...

দেশে চলছে কতিপয় লোভী মানুষের কুশাসন: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কুশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশে এখন কতিপয় লোভী মানুষের কুশাসন চলছে। মঙ্গলবার মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর গণফোরামের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। মোস্তফা মোহসীন মন্টুর ...