১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৬

box

জাল লাইসেন্স নিয়ে গাড়ি না চালানোর আহবান নৌ-পরিবহন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: জাল লাইসেন্স নিয়ে শ্রমিকদের গাড়ি না চালানোর আহবান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ ঢাকার মতিঝিলে বিমান অফিস প্রাঙ্গণে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। শাজাহান খান বলেন, দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে। চালকের অবহেলা ও অদক্ষতায় যেন ...

কট্টরপন্থী চ্যানেলের আয়ের উৎস তিন শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিভিন্ন প্রপাগান্ডা নিয়ে  কাজ করে এমন ইউটিউব চ্যানেলের প্রমোশন দেওয়া হচ্ছে। তিন শতাধিকের বেশি সংখ্যক কম্পানি এবং সংস্থার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন কট্টোর জাতীয়তাবাদ, নাৎসী, যৌন নিপীড়ক, কনস্পারেসি তাত্ত্বিক এবং উত্তর কোরিয়ার প্রপাগান্ডা নিয়ে কাজ করে এসব চ্যানেল। যাদের কাছ থেকে এসব সুবিধা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে বিশ্বের বিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান, খুচরা বিক্রেতা, সংবাদপত্র এবং সরকারি সংস্থার ইউটিউব ...

তাইওয়ানকে বাদ দিয়ে চীনের সাথে সম্পর্ক স্থাপন ডোমিনিকার

আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান রিপাবলিক তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সোমবার রাতে ক্যারিবীয় এ দেশের সরকার এ কথা জানিয়েছে। এদিকে বেইজিংয়ের ক্রমাগত প্রভাবে তাইপের মিত্র দেশের তালিকা ক্রমেই ছোট হচ্ছে। খবর এএফপি’র। সরকারি এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা পিপলস রিপাবলিকান অব চায়নার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্বাস এ সিদ্ধান্ত আমাদের দেশের ভবিষ্যতের ...

টেকনাফ সাড়ে ৪ লাখ ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাড়ে চার লাখ পিস ইয়াবাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে এসব ইয়াবা ও ট্রাক জব্দ করা হয়। এসময় গাড়ির চালক ও ইয়াবার মালিকরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ...

হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজাধানীর হাতিরঝিলে মোটর সাইকেল দুর্ঘটনায় মো. হেদায়তুল্লাহ খান (২৬) ও হাবিবুল্লাহ (২৫) নামে দুই বন্ধু মারা গেছেন। বাড্ডা থানা পুলিশের এসআই আব্দুল মান্নাফ বাসস’কে জানান, হাতিরঝিলের ৪ নম্বর ব্রিজের কাছে ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই আরোহী পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ...

আরও ৬-৭ দিন বৃষ্টিপাতের সাথে কালবৈশাখীর আশঙ্কা

আবহাওয়া ডেস্ক : আগামী ৬-৭ দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সঙ্গে দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক মঙ্গলবার দুপুরে বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আবুল কালাম মল্লিক বলেন, ...

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার নতুন নীতিমালা প্রণয়ন

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের জন্য খসড়া নীতিমালা করা হয়েছে। যা ‘জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারী সুরক্ষার জন্য নীতিমালা- ২০১৮’ হিসেবে প্রণয়ন করেছে সরকারের সংশ্লিষ্টরা। আদালতের নির্দেশনা অনুযায়ী এ নীতিমালা করা হয়। নীতিমালায় বলা হয়েছে, জরুরি শল্যচিকিৎসার (অপারেশন) প্রয়োজন পড়লে উপযুক্ত অভিভাবক বা আত্মীয়ের অনুপস্থিতিতে ও সম্মতি ব্যতিরেকেই প্রয়োজনীয় শল্যচিকিৎসা দেয়া যাবে। এক্ষেত্রে আহত ব্যক্তির জীবননাশের আশঙ্কা থাকলে বা ...

ভারতে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বানালো মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কাছাকাছি সময় বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতা এতটাই চরমে উঠেছে যে সেখানে বেশ কবার তা সহিংস রূপ নিয়েছে। কিন্তু পাঞ্জাবে মুম নামের এক প্রত্যন্ত গ্রামে দেখা গেছে ভিন্ন কিছু। নাজিম রাজা খান নামে একজন মুসলিম রাজমিস্ত্রি সেখানে একটি শিবের মন্দির নির্মাণে কাজ করছিলেন। একটা কথা তিনি প্রায়ই ভাবতেন। আর তা হল, তিনি একজন মুসলিম হয়ে হিন্দুদের জন্য ...

বেতনের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন সাভারের আব্বাস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। বিক্ষোভ চলছে। এতে ঢাকা থেকে আরিচাগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ অবরোধ করেন তাঁরা সাভারের আড়াপাড়ায় অবস্থিত আব্বাস অ্যাপারেলস লিমিটেড নামের ওই পোশাক কারখানা। প্রতিষ্ঠানটির ৬৫০ জন শ্রমিকের মধ্যে কারও তিন মাস, কারওবা দুই মাস ধরে ...

সংকট সৃষ্টি করবেন না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সংকট সৃষ্টি না করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। ট্রাম্পকে উদ্দেশ্যে করে তিনি বলেছেন, ‘শুভবুদ্ধির পরিচয় দিন। এমন কোনো সংকট সৃষ্টি করবেন না যাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়।’ সোমবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালেহি। তিনি বলেন, পরমাণু কর্মসূচির দিক দিয়ে ২০১৫ সালের পরমাণু সমঝোতা ...