২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নাজিরহাট রেললাইনে তেলবাহী ওয়াগনের নিচে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ওই স্কুলছাত্রের নাম মোহাম্মদ সিয়াম (১৪)। সে পৌরসভার নলেজ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রাউজান উপজেলার গহিরা ধলই নগর এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ মজিবের ছেলে সিয়াম।

আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে দেওয়ান নগর সুজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে সে কাটা পড়ল সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই স্কুলছাত্রের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৮:২৮ অপরাহ্ণ