১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪২

box

এস কে সিনহা বাড়ি বিক্রির ৪ কোটি টাকা নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার বাড়ি বিক্রির ৪ কোটি টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। রোববার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসা ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার দুই আইনজীবী সাংবাদিকদের কাছে এ দাবি করেন। আইনজীবীরা হলেন আফাজ মাহমুদ রুবেল ও নাজমুল আলম। আইনজীবী আফাজ মাহমুদ রুবেল জানান, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ...

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তা ও কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এক শিক্ষিকা ও সোনালি ব্যাংক প্রিন্সিপাল শাখার অডিট কর্মকর্তার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহত ওই কলেজ শিক্ষিকার নাম সাজিয়া বেগম। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি দুই ছেলে নিয়ে এই ফ্লাটের পাশের ফ্লাটে থাকতেন। তার স্বামী ঢাকায় ...

ব্রিটিশদের সম্পর্কে বিরূপ মন্তব্য ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ড সফরের আগে ফের দেশটির নাগরিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই ফের মার্কিন প্রেসিডেন্টের উপর চটে গেলেন ব্রিটিশরা। গত শুক্রবার স্থানীয় সময় দুপুরে ডালাসে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ৫০ মিনিটের বক্তৃতায় ট্রাম্প বলেন, ছুরি হামলা লন্ডনে মহামারির আকার নিয়েছে। হাতে ছুরি দিয়ে হামলার ভঙ্গিমা করে তিনি বলেন, লন্ডনে বন্দুক আইন অত্যন্ত কড়া। অথচ সম্প্রতি ...

আজ চতুর্থ মেয়াদে শপথ নেবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিন চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন সোমবার। গত মার্চে নির্বাচনে জয়ী হওয়ার পর আজ তিনি শপথ নেবেন। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে গত ১৮ বছর ধরে ক্ষমতায় রয়েছেন পুতিন। বিরোধীরা তার এই শাসনকে জার কিংবা সম্রাটের শাসনের সঙ্গে তুলনা করছেন। পুতিনের শপথ গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার পুতিন ...

রাঙ্গামাটিতে হরতাল চলছে

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে রাঙ্গামাটিতে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। খাগড়াছড়ির মাটিরাঙায় অপহৃত তিন বাঙালি যুবককে জীবিত উদ্ধার, মাইক্রোবাস চালক সজীব হাওলাদের খুনিদের গ্রেফতার ও পার্বত্যাঞ্চলে ইউপিডিএফ-জেএসএসের সশস্ত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত শনিবার তিন পার্বত্য জেলায় হরতালের ডাক দেয় সংগঠনগুলো। হরতালের সমর্থনে সোমবার সকাল থেকে শহরের অভ্যন্তরীণ একমাত্র যোগাযোগের মাধ্যম অটোরিকশা ...

রোহিঙ্গাদের আশ্রয় দিতে কানাডার আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাস্তুচ্যুত ও নির্যাতিত রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সে দেশের সরকার। ঢাকায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ আগ্রহ প্রকাশ করেন। সম্মেলনে এক অনির্ধারিত আলোচনায় রোহিঙ্গা পরিবারগুলোকে কানাডা সরকার আশ্রয় দেবে, এ তথ্য জানিয়ে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘একবার ভেবে দেখুন, নির্যাতিত এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো যদি আমাদের ভাই-বোন এবং আত্মীয়দের ...

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে তিন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, শ্রমিকরা বরিশালের আগৈলঝাড়ার বাকলা গ্রামে ধানকাটা শেষে ট্রাকে করে ...

মেসির আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারজুড়েই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত লিওনেল মেসি। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানো এল ক্লাসিকোতেও দারুণ এক কীর্তি গড়েছেন তিনি। লা লিগার ইতিহাসে ক্যাম্প ন্যুতে স্প্যানিশ দুই জায়ান্টের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতা এখন ছোট ম্যাজিসিয়ান। ইতিমধ্যে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সালোনা। তাই কাগজ-কলমে দলটির কাছে ম্যাচটির গুরুত্ব তেমন ছিল না! অন্যদিকে, শিরোপাবঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এখন চ্যাম্পিয়নস লিগেই ...

কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের জয়

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৩ রানে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে ছিলেন না টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দশ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে এখন পঞ্চম অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, দশ ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা নাইট ...

পাঁচটি নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সারাদেশে পণ্য বিক্রি শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার সকাল থেকে ট্রাকে করে পাঁচটি নিত্যপণ্য বিক্রি শুরু করে সরকারি এ সংস্থাটি। শুক্র এবং শনিবার বাদে সপ্তাহের বাকি পাঁচদিন নির্ধারিত স্থানে এসব পণ্য বিক্রি করা হবে। রাজধানীতে ৩২টি, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি এবং জেলাগুলোতে দুইটি স্থানে ট্রাকে করে পাঁচটি ...