নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সোমবার (৭ মে) সিলেট মহানগরীর একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার আলোকে অভিবাসন চ্যালেঞ্জ : প্রসঙ্গ বাংলাদেশ শীর্ষক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘এমডিজি’র ক্ষেত্রে আমাদের অনেক অর্জন আছে। এখন সামনে আরো বড় ...
box
ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার মামলা করা হবে
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন-দুদক জানিয়েছে, পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনে তদন্তে অসহযোগিতার মামলা করা হবে। কমিশনের সচিব মো. শামসুল আরেফিন জানান, দুদকের অনুসন্ধান দলের কাছে সম্পদের কিছু নথিপত্র জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা না দেওয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। এ বছরের জানুয়ারিতে ঢাকা মহানগর পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে আরেক ...
পায়ে লিখে জিপিএ-৫ পেলো আজিজুল হক
সিলেট প্রতিনিধি: এবারও পায়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সিলেটের আজিজুল হক। এর আগে পায়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল সে। আজিজুলের দুই হাত অচল হলেও পা দুটি সচল। পড়ালেখায় আগ্রহ দেখে পরিবারের সদস্যরা তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। পা দিয়ে লিখলেও তার লেখা অন্য শিক্ষার্থীদের হাতের লেখার চেয়ে সুন্দর। সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ কুতুবজালাল উচ্চবিদ্যালয় থেকে এবার ...
বাড্ডায় দুখু হত্যা মামলায় এমপির ভাগ্নে জেলহাজতে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় বেরাইদ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ছোটভাই কামরুজ্জামান দুখু হত্যা মামলায় সংসদ সদস্য রহমত উল্লাহর ভাগ্নে ফারুক আহমেদকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালত এ নির্দেশনা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হয়ে জামিন নিতে গেলে ফারুক আহমেদের আরেক ভাই আইয়ুব ও তার চাচাতো ভাই বেরাইদ ইউপি সদস্য মারুফকেও গ্রেফতার দেখিয়ে ...
অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজে একই ভাড়া নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ রুটে সব এয়ারলাইন্সের একই ভাড়া নির্ধারণ, টিকিট বাতিলের চার্জসহ বিভিন্ন চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, অভ্যন্তরীণ রুটে একেকটি কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছেন। টিকিট ...
কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা নেই: মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক: ‘সংস্কার কিংবা বাতিল কোনো বিষয়েই প্রধানমন্ত্রী আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেননি। তবে কমিটি গঠন হলে, বৈঠক হলে এ বিষয়ে আরও অগ্রগতি হবে।’ সোমবার দুপুরে সচিবালয়ে কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রী কোনো দিক-নির্দেশনা দিয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা বলেন। মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল বিষয়ে নতুন করে কোনো ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সোমবার দুপুর ১ টার দিকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ অন্যরা উপস্থিত রয়েছেন। দৈনিকদেশজনতা/ আই সি
ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের আরো ৩ নাগরিককে গুলি করে হত্যা করেছেন ইসরাইলের সেনাবাহিনীর সদস্যরা। গত ৩০ মার্চ বেদখল ঘরবাড়িতে ফেরার জন্য ফিলিস্তিনিরা ‘দি গ্রেট মার্চ ফর রিটার্ন’ বা ঘরে ফেরার যাত্রা শুরু করার পর এ নিয়ে ৫২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল। রোববার গাজা সীমান্ত এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।তিনজনের মধ্যে দুজনের নাম জানাতে পেরেছে গাজার স্বাস্থ্য ...
সরকার জন আতঙ্কে ভুগছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জন আতঙ্কে ভুগছে। তারা জনগণ দেখলেই ভয় পায়। এজন্য বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সরকারের এমন অগণতান্ত্রিক আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজ সোমবার সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ...
সিটি নির্বাচনে প্রচারণার সুযোগ পাবেন সাংসদেরা
নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন নির্বাচনের সময় প্রচারসংক্রান্ত সাংসদদের ওপর থাকা বিধি-নিষেধ তুলে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন সংসদ সদস্যরা। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে আইন, বিধি-বিধান প্রণয়ন কমিটির এক সভায় এ প্রস্তাব তোলা হয়। প্রস্তাবে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে ওই সিটি এলাকার সাংসদেরা নির্বাচনী এলাকায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর