১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

box

মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত দুই

মাগুরা প্রতিনিধি: ঝিনাইদহ-মাগুরা সড়কের হাওড় এলাকায় একটি নছিমন উল্টে দুই জন নিহত হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্লার ছেলে নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড় এলাকায় মাল বোঝাই একটি নছিমন ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে চালক ...

‘ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই। ইরানের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। জেনারেল হাতামি শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের দেজফুল শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, সব ধরনের সামরিক সরঞ্জাম নির্মাণে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের ...

ব্রাজিলে কারাগারে সহিংসতা: নিহত ৯ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের একটি কিশোর জেলে সহিংসতায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। শনিবার সহিংসতাকালে একটি তোশকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ওই কিশোরদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গুয়াইনিয়া শহরের ওই জেলখানায় ১৩ থেকে ১৭ বছরের কিশোরদের অস্থায়ীভাবে রাখা হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এ সহিংসতার ঘটনায় শ্রীঘর কর্তৃপক্ষকে দায়ী করেছেন মানবাধিকার কর্মীরা। গুয়াইসের হিউম্যান রাইটস কমিশনরে এক আইনজীবী গোমেস দাবি করেন, ...

মাদকের গডফাদার যে দলের হোক কেউই ছাড় পাবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের ডন বা গডফাদার যে দলের কিংবা যেই হোক না কেন, কেউই ছাড় পাবে না। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারই প্রথম কথা বলেছে, অন্য কোনো সরকার বলেনি। মিয়ানমার শুধু রোহিঙ্গা পাঠায়নি, সে াতের মতো এদেশে ইয়াবাও পাঠিয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ ও ...

নিহত আখতার কামাল আমার বেয়াই না : বদি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবার গডফাদার’ আক্তার কামালের সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন উখিয়া-টেকনাফের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদি। শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আক্তার কামালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে নিহত আক্তার কামাল সম্পর্কে এমপি বদির বড় বোন শামসুন্নাহারের দেবর ছিলেন। ...

রাজধানীতে ট্রেনের চাকায় পা হারালো কিশোর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে রনি (১৫) নামে এক পানি বিক্রেতা কিশোর।শুক্রবার রাত পোন ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অাশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রনির গ্রামের বাড়ি ফেনী জেলায়। সে রাজধানীর কমলাপুর ১নং বস্তি এলাকায় থাকতো বলে জানা গেছে। তার বাবার নাম নাসির ...

কঙ্গোতে নৌকাডুবি : নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে নৌকাডুবিতে ৫০ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তর শোয়াপা প্রদেশের ভাইস গভর্নরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শোয়াপা প্রদেশের গভর্নর রিচার্ড বোয়ো লুকা বার্তা সংস্থা এএফপিকে জানান, নৌকাটি রাতে যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল; যা মূলত দেশটির আইন অনুযায়ী বেআইনি। নৌকাটিতে কোনো বাতিও ...

কানাডায় রেঁস্তোরায় বিস্ফোরণ: আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরেন্টোতে একটি ভারতীয় রেঁস্তোরায় বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বোম্বে ভেল নামের ওই রেঁস্তোরায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে টরেন্টোর দক্ষিণে অন্টারিও শহরের মিসিসাউগা এলাকায় বোম্বে ভেল রেঁস্তোরায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বছর ২০-এর দুই ব্যক্তি রেঁস্তোরার ভেতরে হাতে তৈরি ...

কক্সবাজারের ইয়াবা ফাদাররা টার্গেটে

চট্টগ্রাম প্রতিনিধি কক্সবাজারের ইয়াবা ব্যবসার যে ক’জন পৃষ্ঠপোষক বা গডফাদার রয়েছেন তারা সবাই প্রভাবশালী। অধিকাংশ গডফাদার সব সময় থাকেন ধরাছোঁয়ার বাইরে। ইয়াবা গডফাদাররা সরাসরি ইয়াবা পাচারের সঙ্গে জড়িত না থাকায় তাদের অনেকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। নিজের বা দলীয় প্রভাব খাটিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে গডফাদাররা ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ করে আসছেন। চলমান মাদকবিরোধী অভিযানে এবার ইয়াবার গাডফাদাররা পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেটে। শুক্রবার ...

বাসের আগাম টিকিট বিক্রি ৩০মে থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সড়ক, মহাসড়কের অবস্থার চেয়ে বৃষ্টির আশংকায় ভুগছেন পরিবহন মালিকরা। বৃষ্টি হলে কোন কিছুই আর নিয়ন্ত্রণে থাকবে না। আর বৃষ্টির কথা মাথায় রেখেই এবার আগে থেকেই আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য ৩০মে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করবেন পরিবহন মালিকরা। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ...