১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

box

ভারতে মুসলিমদের মারধর করে দেশপ্রেম শেখানো হয়: তসলিমা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুসলিমদের মারধর করে দেশপ্রেম শেখানো হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তসলিমা নাসরিন লেখেন, ভারতের হিন্দুত্ববাদিদের কেউ কেউ রাস্তা ঘাটে নিরীহ গরিব মুসলমান পেলে তাদের জয় শ্রী রাম বলায়, সহজে না বলতে চাইলে মারধোর করে হলেও বলায়। এসব সাধারণত হিন্দি বেল্টে ঘটে। ...

বাঙালির সব আন্দোলনে প্রেরণা ছিলেন নজরুল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সব আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন অসাম্প্রদায়িক। তার সেই অসাম্প্রদায়িক চেতনার আলোকেই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে। শনিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার-ডিলিট ডিগ্রি প্রদান করে। প্রধানমন্ত্রী ...

নারী-শিশুদের ধর্ষণের বিরুদ্ধে ফার্মগেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নারী-শিশুদের ধর্ষণসহ যৌন ও শারীরিক নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে আজ শনিবার মানববন্ধন অনুষ্ঠান করেছে সচেতন নাগরিকবৃন্দ। সাংগঠনিক কোনও পরিচয় ছাড়াই ধারাবাহিক এই আয়োজন চলছে কিছু সচেতন মানুষের উদ্যোগে আর তাদের সঙ্গে প্রতিটি এলাকাতেই যুক্ত হচ্ছেন নারীর প্রতি সহিংসতা রুখে দাঁড়ানোর প্রত্যয়ী মানুষেরা। ফার্মগেটেও সব বয়সের সচেতন মানুষের উপস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা ...

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাছে লোকহেড মার্টিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন সিনেট কমিটি দেশটির বিদ্যমান একটি আইনে সংশোধনী বিল এনেছে। শুক্রবার ওই সংশোধনী বিল পাস হয়েছে। তুরস্কে আটক মার্কিন নাগরিক অ্যান্ড্রু ব্রানসনকে নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে সিনেট কমিটি। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর এই খবর জানিয়েছে। ২০১৬ সালে তুরস্কে আটক হন মার্কিন ...

আগামী সপ্তাহে ন্যাটো জোটে যোগ দিচ্ছে কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হতে যাচ্ছে কলম্বিয়া। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একথা বলেন। সান্তোস বলেন, ‘এটা বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোতে কলম্বিয়ার অন্তর্ভুক্তি বৈশ্বিক অংশীদারিত্ব। আমরাই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সুবিধা পেতে ...

ইবির অধীনে অনুষ্ঠিত ফাযিল পরীক্ষার ফল রোববার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশ হবে রোববার। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে ফলাফলের কপি পাঠানো হবে। ফাযিল পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ...

কয়েক হাজার রাউটার হ্যাক করেছে রুশ হ্যাকাররা: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শুক্রবার সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার কম্পিউটার হ্যাকাররা ৫০টিরও বেশি দেশে কয়েক হাজার বাসা ও অফিসের রাউটার হ্যাক করেছে। এর মধ্য দিয়ে রুশ হ্যাকাররা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে। এফবিআই বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের মালিকদের আহ্বান জানিয়েছে তা বন্ধ করে পুনরায় চালু এবং নিজেদের সুরক্ষার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের ...

বাঁচার আকুতি কোটা আান্দোলন নেতা সোহেলের

নিজস্ব প্রতিবেদক: আবারো মারধরের হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে কোটা আন্দোলনের নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এপিএম সোহেল বলেছেন, সবার কাছে করজোড়ে মিনতি আমাকে বাঁচতে দিন। আমার বিধবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে দিন। আমিই পরিবারের সব।বুধবার হামলার শিকার হওয়ার পর তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিজের নিরাপত্তা দাবি করে তিনি বলেন, আমি একটা ...

কলকাতায় শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠক আজ

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হবে। কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, মূল সফরসূচিতে এ বৈঠকের উল্লেখ ছিল না। কারণ, ব্যস্ত সফরসূচিতে বৈঠকের সময় বের করা কঠিন হচ্ছিল। পরে সময় বের করা সম্ভব হলে সফরসূচিতে এ বৈঠকের সময় যোগ করা হয়। প্রধানমন্ত্রী শেখ ...

সৌদিতে গিয়ে বন্দী: নির্যাতনের শিকার নারী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অনেক আশা নিয়ে গিয়েছিলেন তিনি। দেশে স্বজনদের কাছে অনেক টাকা পাঠাবেন। সংসারে সচ্ছলতা ফিরবে। আসবে সুদিন। বাস্তবে সে গুড়ে বালি। মাত্র এক মাসের মধ্যে একবুক যন্ত্রণা, কষ্ট আর বঞ্চনা নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। এই নারী বর্ণনা করেছেন সৌদিতে বন্দিদশায় থাকা অবস্থায় ভোগ করা নারকীয় নির্যাতনের কাহিনি। গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের ওই নারী। ধরা ...