১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৪

box

ওসমানী হাসপাতালের সাবেক উপ-পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. আব্দুছ ছালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া দরপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করে দুদক। আজ শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি গৌসুল হোসেন জানান, বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় দুদক সমন্বিত সিলেট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মহানগরের কোতোয়ালি ...

আত্মসমর্পণ করলেন হলিউডের পরিচালক ওয়াইনস্টিন

আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন ও যৌন হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে। দু’জন নারীর পৃথক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় নিউইয়র্ক পুলিশ। শুক্রবার সকালে ওয়াইনস্টিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পুলিশ ও মানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় থেকে তদন্ত পরিচালনা করা হবে। শনিবার তাকে আদালতে তোলা হতে পারে ...

বড় লিডের পথে ছুটছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:       বোলারদের নৈপুণ্যে লর্ডস টেস্টের প্রথম দিন পুরোটাই নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে ইংলিশ বোলারদের হতাশা উপহার দিয়েছে অতিথি দলের ব্যাটসম্যানরা। তাতে প্রথম দুই দিন শেষে লর্ডস টেস্টে সুস্পষ্ট আধিপত্ব পাকিস্তানের। শুক্রবার প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ১৬৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগের দিন ইংল্যান্ডকে ১৮৪ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। নিজেরা ব্যাট করতে ...

টানা ২২ ঘণ্টা রোজা রাখছেন আইসল্যান্ডের মুসলিমরা

অনলাইন ডেস্ক: আইসল্যান্ডে বছরের এই সময়ে দিন থাকে অনেক দীর্ঘ। কয়েক দিন পর দিন আরও দীর্ঘ হবে। পবিত্র রমজানের সময় আইসল্যান্ডে তাই রোজা রাখতে হয় দীর্ঘ সময়। এখন দিনের ব্যাপ্তি প্রায় ১৯ ঘণ্টা। সেই হিসাবে রোজাও রাখতে হচ্ছে ওই সময় পর্যন্ত। সেখানে যাঁরা রোজা রাখছেন, রমজানের শেষের দিকে তাঁদের দীর্ঘ ২২ ঘণ্টা রোজা রাখতে হবে। যেসব দেশে রোজা দীর্ঘ সময় ...

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মাহাফুজা (৬০), অজ্ঞাত পিকআপ চালক (৩৫) ও পিকআপের যাত্রী আরিফ (৪০)। পুলিশ জানায়, মিরসরাই নিজামপুর এলাকায় বাসিন্দা বৃদ্ধা মাহাফুজা বেগমের মেয়ে সীতাকুণ্ডের মর্ডাণ হাসপাতালে চাকরি করেন। শুক্রবার বিকেলে মেয়ে কাছে আসছিলেন ওই বৃদ্ধা। সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড বাস স্টেশনে গাড়ি থেকে ...

দর্শনা চেকপোস্টে ৫০ লাখ টাকার সোনাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়ে ৯টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত সোনার পরিমাণ ১ কেজি, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা। আটককৃতের নাম আব্দুল মোতালেব(৫৩)। তিনি গাজীপুর জেলার টঙ্গি উপজেলার মনুনগর মনসুর আলী রোডের মৃত আবুল কাশেমের ছেলে। শুক্রবার দুপুরে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার সময় সোনার বারসহ তাকে আটক করে বেনাপোল ...

তাসফিয়া হত্যা মামলায় আসিফের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান ওরফে আসিফ মিজানের (১৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের আদালত এই আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, পতেঙ্গা থানা পুলিশ আসিফ মিজানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালতে তিন দিনের ...

১ম ধাপে কলেজে ভর্তির আবেদন ১৩ লাখের বেশী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি তালিকা আগামী ১০ জুন প্রকাশ করা হবে। দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদরাসা বোর্ডের বিভিন্ন কলেজে ভর্তির আবেদনের জন্য সর্বশেষ সময়সীমা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ১৩ লাখ ৯ হাজার ৪৭৫টি আবেদন জমা পড়ে। ...

ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিশ্ব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের প্রভাবশালী দেশের নেতারা। ট্রাম্পের এম সিদ্ধান্তে অনুতপ্ত এই দুই নেতার বৈঠকের মধ্যস্থতাকারী দেশ দক্ষিণ কোরিয়ার প্রসিডেন্ট মুন জায়ে ইন। ট্রাম্প-কিমের বৈঠক হওয়ার জন্য দুই দেশ আলোচনা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণার পর ...

রাজধানীতে মাদকসহ ৭৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৭ গ্রাম ৮৯৬ পুরিয়া হেরোইন এবং ৪২ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ...