১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪২

box

শর্ত না মানলে চুক্তি বাতিলের হুমকি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি পারমাণবিক চুক্তি রক্ষায় ইউরোপের দেশগুলোর প্রতি বেশ কয়েকটি শর্ত হাজির করেছেন। এসব শর্ত না মানলে পারমাণবিক চুক্তি বাদ দেওয়ার হুমকিও দেন তিনি। ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ায় ইরান নিয়ে উত্তাপ বিরাজ করছে।যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও চুক্তিতে থাকা অন্য দেশগুলো, যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তি রক্ষার চেষ্টা ...

সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক : রমজান উপলক্ষে সিটি কর্পোরেশন থেকে গরু ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না রাজধানীর অধিকাংশ মাংস ব্যবসায়ীরা। নির্ধারিত দাম উপেক্ষা করে আগের মতই ৪৮০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন তারা। শুক্রবার (২৫ মে) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ হাজীপাড়া, শান্তিনগর, সেগুনবাগিচা ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। ...

বিসিকের ১০ দিনব্যাপী জামদানি মেলা শুরু ২৯ মে

নিজস্ব প্রতিবেদক : ১০ দিনব্যাপী জামদানি প্রদর্শনী ও মেলা আগামী মঙ্গলবার (২৯ মে) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) এবং জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ যৌথভাবে এ মেলার আয়োজন করছে। জামদানি শিল্পের বাজার সম্প্রসারণসহ উদ্যোক্তা তৈরির জন্য ২০১৪ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে বিসিক। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মঙ্গলবার দুপুরে এ মেলা উদ্বোধন করবেন। ...

ঢাকায় আমেরিকান দূতাবাস বন্ধ থাকবে ২৭ মে

নিজস্ব প্রতিবেদক : মেমোরিয়াল ডে’ উপলক্ষে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস আগামী রোববার (২৭ মে) বন্ধ থাকবে। ঢাকাস্থ মাকির্ন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। ‘মেমোরিয়াল ডে’তে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটি থাকে। তবে আমেরিকান নাগরিকদের জন্য দূতাবাসে জরুরি সেবা প্রদান ...

শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ জন্মবার্ষিকীতে

নিজস্ব প্রতিবেদক : আজ ১১ জ্যৈষ্ঠ, (২৫ মে)। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে দিনটি। এদিকে জাতীয় কবির জন্মদিন উপলক্ষে শুক্রবার ভোর থেকে তার মাজারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা সহকারে কবির মাজার প্রাঙ্গণে যান এবং তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন সামাজিক ...

চীনের পরই বাংলাদেশ টি-শার্ট উৎপাদনে শীর্ষ দেশ

শিল্প ও বাণিজ্য ডেস্ক : বিশ্বে টি-শার্ট উৎপাদনে শীর্ষ দুটি দেশ হলো বাংলাদেশ ও ভারত। বৈশ্বিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০০৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত এই আট বছরে টি-শার্ট উৎপাদক দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে পোশাক রপ্তানিখাতের প্রতিযোগী দেশ দুটি। সস্তা শ্রম আর চাহিদা বৃদ্ধির কারণে উৎপাদনও বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ২০১৬ সালে বিশ্ববাজারে টি-শার্ট রপ্তানিও আগের বছরের তুলনায় ...

ইরান পরমাণু চুক্তির শর্ত মেনে চলছে: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পরও ইরান ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির শর্ত মেনে চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএ তাদের নতুন এক প্রতিবেদনে বলছে, পরমাণু সাইটে তাদের প্রতিনিধিদের ঢোকার পূর্ণ অনুমতি দিয়েছে ইরান। চুক্তির শর্ত অনুসারেই দেশটি তাদের পরামণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালের এপ্রিল থেকে জুন- এই সময়ের প্রতিবেদন দাখিল করেছে ...

রমজানে যে ভুলগুলো করে থাকি আমরা

ধর্ম ডেস্ক : নানা সীমাবদ্ধতার কারণে পবিত্র মাহে রমজান অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এটা মুসলিম হিসেবে আমাদের জন্য মোটেও গৌরবের বিষয় নয়। আসুন পবিত্র রমজানে আমাদের করা ভুলগুলো সম্পর্কে জানি এবং সচেতন হই। ১. রমজানকে প্রথাগত অনুষ্ঠান মনে করা: আমাদের অনেকের কাছে রামাদান তাঁর আধ্যাত্মিকতা হারিয়ে ইবাদাতের বদলে একটি প্রথাগত অনুষ্ঠানের রূপ লাভ করেছে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘zombie’র ...

রাজাপুরে নদী ভাঙ্গন বর্ষা মৌসুমের শুরুতেই

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। বিষখালী এবং গাবখান নদীর ভাঙ্গনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে অসংখ্য বাড়িঘর ও ফসলি জমি। ভাঙ্গনের মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে উপজেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে জোয়ারের পানি প্রবেশ করে মরিচ, মুগ, ছোলা বুটসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ভাঙ্গন এলাকার ...

আজও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে দেশজুড়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযান। এসব অভিযানে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজও বন্দুকযুদ্ধে ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ১ জন, নরসিংদীতে ২ জন, ময়মনসিংহ, ঝিনাইদহ, কক্সবাজার ও কুমিল্লায় একজন করে নিহত হয়েছেন।  নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  প্রতিনিধিদের পাঠানো খবর: ...