এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে জেলার অন্যতম মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ডলার সাবদারুল (৪৭) নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে র্যাব ১৩ এর সদস্যরা বীরগঞ্জের মরিচা ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় অভিযান চালালে বন্দুক যুদ্ধে ডলার সাবদারুল নিহত হয়। বন্দুক যুদ্ধের সময় সাবদারুলের সাথে থাকা ৪/৫ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ...
box
নিহত কামাল আমার বেয়াই না : বদি
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবার গডফাদার’ আক্তার কামালের সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন উখিয়া-টেকনাফের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদি। শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আক্তার কামালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে নিহত আক্তার কামাল সম্পর্কে এমপি বদির বড় বোন শামসুন্নাহারের ...
পাবনায় কলেজের অধ্যক্ষসহ আটক ১৭
নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, কারসাজি এবং অসদুপায় অবলম্বনের অভিযোগে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল ইসলামসহ ১৭ শিক্ষক-পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল পরীক্ষা চলাকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অনুজা মণ্ডল বিভিন্ন কেন্দ্র থেকে নয়জনকে আটক করেন। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সরকারি ...
বিকল্প বাজেট প্রস্তাবনা ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এটি আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের জন্য যা চলতি বাজেটের তিনগুণ বেশি। চলতি অর্থবছরে বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবনা ...
সিরাজুল মেডিকেলের ৭ নবজাতকের মধ্যে মারা গেল ৪ জন
নিজস্ব প্রতিবেদক : ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দুই মায়ের গর্ভে জন্ম নেয়া সাত নবজাতকের মধ্যে চারজনই মারা গেছে। বাকি তিন নবজাতকের দুজন হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেছে। অন্যজন এখনও চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুইটি খাতুনের গর্ভের তিন নবজাতকই মারা গেছে। গত ২৪ মে সন্ধ্যা ৭টায় ৭০০ গ্রাম ওজনের মেয়ে, ২৬ মে ভোর রাততে ৯০০ গ্রামের ...
ইয়েমেনে সাইক্লোনের আঘাতে নিখোঁজ ১৭
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সোকোট্রায় ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতে ১৭ জন নিখোঁজ হয়েছেন। সাইক্লোন মেকুনু আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ সাইক্লোনটি একটি দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন বলে জানাচ্ছে সিএনএনের আবহাওয়া পূর্বাভাসকারীরা। তারা বলছেন, উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছেন, শনিবার ওমানেও সাইক্লোন আঘাত হানতে পারে। ইয়েমেনের সীমান্তের কাছে ...
রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পক্সি দিতে এসে , আটক ৫
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সরকারি সিটি কলেজ ও পলিকেটনিক ইনস্টিটিউট কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পক্সি দিতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো বগুড়া শান্তহার এলাকার সেলিম শেখের মেয়ে রাবি শিক্ষার্থী তুসমির শেখ, বগুড়া সোনাতলা নুরান এলাকার জাহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ...
বারবাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর শপথগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: ওয়েস্ট ইন্ডিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র বারবাডোজের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মিয়া আমোর মোটলি। স্থানীয় সময় শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার পরপরই শপথ নেন ৫২ বছর বয়সী মোটলি। তিনি এর আগে বিএলপির ব্রিজটাউনের সদরদপ্তরে সমর্থকদের অভিনন্দন জানান। এর আগে গত বৃহস্পতিবারের নির্বাচনে তার দল বারবাডোজ লেবার পার্টি (বিএলপি) পার্লামেন্টের ৩০টি আসনের সবকটিতে বিজয়ী হয়। ২ লাখ ৮৫ ...
রাজশাহীতে পুলিশের অভিযানে ১১০ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১১০ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (২৫ মে) রাত থেকে শনিবার (২৬ মে) সকাল পর্যন্ত রাজশাহী মহানগর ও জেলা পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করে। আর ...
হ্যাকিংয়ের শিকার বেসিসের ওয়েবসাইট
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইট হ্যাক করেছে গ্রে হ্যাট টিনেজারস নামের একটি হ্যাকার গ্রুপ। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় দেখা যায়। তবে কেন হ্যাক করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে জানতে বেসিসে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সকালে সাইটটি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর