১লা মে, ২০২৬ ইং | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৫৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ১১০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৫ মে) রাত থেকে শনিবার (২৬ মে) সকাল পর্যন্ত রাজশাহী মহানগর ও জেলা পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম  জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করে।

আর জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা ও ডিবি পুলিশ ৫১ জনকে গ্রেফতার করে।

পুলিশের এই দুই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নানা মাদকদ্রব্য। গ্রেফতার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :মে ২৬, ২০১৮ ৫:৩২ অপরাহ্ণ