১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৪

box

রাজধানীতে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৬১ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৬১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আজ বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলেন বিস্তারিত জানানো হবে। দৈনিকদেশজনতা/ আই সি

ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ চেন্নাই

স্পোর্টস ডেস্ক:       পর্দা নামতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের। রোববার ফাইনালের মাধ্যমে চলতি মৌসুমের মত শেষ হবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি হবে লিগ পর্বে পয়েন্ট তালিকা অনুসারে সেরা দুই দলের মধ্যেই। সর্বোচ্চ ছয়বারের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংসের মুখোমুখি এবার সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ...

উগান্ডায় বাস-ট্রাক্টর সংঘর্ষে শিশুসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডার উত্তরাঞ্চলে বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। এএফপি নিউজ এজেন্সিকে উগান্ডা পুলিশের মুখপাত্র এমিলিয়ান কেইমা বলেন, শুক্রবার রাতে দেশটির রাজধানী কাম্পালা থেকে ২২০ কিলোমিটার উত্তরের শহর কিরইয়ানডোঙ্গোয় যাওয়ার পর বিপরীত দিক থেকে হেডলাইট না জ্বালিয়ে আসা একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই ...

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরবেন সালাহ

স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ সালাহর ইনজুরি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন কেড়ে নিয়েছে লিভারপুলের। ইউরোপ সেরা মাদ্রিদ ক্লাবকে হারিয়ে রেড জার্সিদের শিরোপা ছোঁয়া আর হলো না। কাঁধে চোট পেয়ে ম্যাচের ২৯ মিনিটে সবাইকে কাঁদিয়ে মাঠ ছাড়েন মিশরীয় তারকা সালাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় সালাহর কাঁধের লিগামেন্ট মচকে গেছে। তবে চোট কাটিয়ে আসন্ন রাশিয়া বিশ্বকাপে তার মাঠে ফেরারও আভাস পাওয়া যায়। ...

ডেসটিনির অবসায়ন প্রশ্নে আপিল আদেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক: ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার কেন নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে হাইকোর্টের কারণ দর্শানোর নোটিশ স্থগিতের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দেবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রবিবার এ দিন ধার্য করে। আদালতে ডেসনিটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জয়েন্ট স্টক কোম্পানিজ ...

প্রকাশক দীপন হত্যা মামলার প্রতিবেদন ৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক: প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৭ মে ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা ছিল। কিন্তু মামলার তদন্তকারী পুলিশ কোনও প্রতিবেদন দাখিল করতে না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পরবর্তী তারিখ ঠিক করে দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদর ...

হজযাত্রীদের বিমান ভাড়া অসহনীয়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন হজ মৌসুমে বিমান ভাড়া কমানো ও থার্ড ক্যারিয়ার চালুর দাবি জানিয়েছে এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের কাছে বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, বিমান ভাড়া চূড়ান্ত হওয়ায় এ বছর তা সম্ভব নয়। ভবিষ্যতে বিবেচনা করা ...

পাকিস্তানে সাধারণ নির্বাচন ২৫ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৫ জুলাই পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন নির্বাচন কমিশনের প্রস্তাব বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য এ তারিখটি অনুমোদন করেন। দেশটিতে একই দিনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, সম্প্রতি নির্বাচন কমিশন ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব ...

পাইপলাইনে এলএনজি পেতে আরও এক মাস

নিজস্ব প্রতিবেদক: সাগরের তলদেশে পাইপলাইনে ছিদ্র দেখা দেয়ায় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পেতে আরও এক মাস সময় লাগবে। জাতীয় গ্রিডে শনিবার এলএনজি যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু ছিদ্র মেরামত শেষ না হওয়ায় আরও এক মাস পিছিয়ে গেছে। পাইপলাইন তৈরির সঙ্গে সম্পৃক্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান  বলেন, সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে ...

নারী কর্মীদের হয়রানি করছে গ্রামীণ ফোন

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে নারী কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)। একই সঙ্গে কোম্পানিটিতে গণচাকরিচ্যুতির আশঙ্কাও তৈরি হয়েছে। জিপিইইউ সংবাদ মাধ্যমে লিখিতভাবে এই আশঙ্কার কথা জানিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। জানা গেছে, গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে অফিস সময়ের পরে ই-মেইল দিয়ে কোম্পানির ১৩ জন নারী কর্মীকে ঢাকার বাইরে বদলি করা ...