নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ...
box
ঢাবির ৫১ তম সমাবর্তন ৬ অক্টোবর
ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৫১তম সমাবর্তনের অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন ঢাবির সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ ...
আবারও হট্টগোল, এজলাস ছাড়তে চাইলেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানিকালে আজ বুধবারও আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের সময় এ হট্টগোল হয়। এক পর্যায়ে প্রধান বিচারপতি এজলাস ছেড়ে চলে যেতে উদ্যত হন। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুটি আপিলের ওপরই গতকাল মঙ্গলবার আপিল বিভাগে প্রথম দিনের মতো শুনানি ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ঢাকায় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী-শ্যামপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি। কদমতলী ও শ্যামপুর থানা বিএনপির বিক্ষোভ: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে কদমতলী ও শ্যামপুর থানা বিএনপি। মিছিলটি একে স্কুল থেকে শুরু করে দোলাইপাড় পর্যন্ত গিয়ে শেষ হয় । বিক্ষোভ মিছিলে উপস্থিত ...
‘খালেদা জিয়া কারারুদ্ধ থাকলে নির্বাচন হতে দেয়া হবে না ‘
নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। বুধবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। খন্দকার ...
আগামী সাত দিন বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আগামী সাত দিন দেশের উত্তর পূর্বাঞ্চলে বিজলী চমকানী ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, প্রতিবছর মার্চ-মে মাস প্রাক-মৌসুম। এসময় বৃষ্টিপাত, বিজলী চমকানো ও বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ পাশ্ববর্তী অঞ্চল এবং ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে এসময় বজ্রপাত, শিলাবৃষ্টি, ভারী ...
রাজধানীতে ড্যাব নেতাকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডাক্তার সামিউল সোহানকে (৪৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ণ কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত ডাক্তার সামিউল সোহান বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহানগর কমিটির সাধারণ সম্পাদক। ...
খালেদা জিয়ার হাত ফুলে উঠেছে, ঘাড় নাড়াতে পারছেন না: আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, কারাগারে তার চিকিৎসা হচ্ছে না। আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। তার হাত ফুলে উঠেছে। ঘাড় নাড়াতে পারছেন না। কথাও বলতে পারছেন না। অথচ অ্যাটর্নি জেনারেল বলছেন, বেগম খালেদা জিয়া বিশ্রামে আছেন। মানুষের জন্য আদালত, আদালত সবকিছুই দেখবেন। বুধবার বেগম খালেদা জিয়ার জামিনের শুনানিতে ...
খুলনায় ৫ দিনে ১০০ কর্মী গ্রেপ্তার: মেয়র প্রার্থী মঞ্জু
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গতকাল মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের ...
চীনে কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি কয়লাখনিতে বুধবার মিথেন গ্যাস বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। খবর সিনহুয়ার। কাউন্টির জনসংযোগ বিভাগ জানায়, শাওদং কাউন্টিতে হুনান বাওদিয়ান কুনলি মাইনিং কোম্পানি লিমিটেডের একটি কয়লাখনিতে রাত ৩ টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক নিরাপত্তা কর্তৃপক্ষ ও কাউন্টি সরকারের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর