আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু পরিকল্পিত ওই বৈঠকের আগে হঠাৎ করেই চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে দেখা করলেন কিম। ফলে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চীন সফর করেছেন কিম। দেশ দুটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, সোম ও মঙ্গলবার তারা উপকূলীয় শহর দালিয়ানে দেখা করেছেন। ...
box
সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে কাছে ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলি হামলায় আট ইরানি নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এই তথ্য জানিয়েছে। হিউম্যান রাইটস গ্রুপটির রির্পোটে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে দামেস্কের দক্ষিণাঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলায় চালানো হয়। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ইরানের নাগরিকও ...
ইতালিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার সেরেনার
স্পোর্টস ডেস্ক: নারী টেনিসের জীবন্ত কিংবদন্তি সাবেক এক নম্বর তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলয়ামস আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইতালিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার এ কথা জানিয়েছেন আয়োজকরা। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা জ্বরের কারণে গত সপ্তাহে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন। কন্যা সন্তান অলিম্পিয়ার জন্মের ছয় মাস পর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন দিয়ে ...
শিক্ষক-অভিভাবকগণকে বিশেষভাবে সচেতন হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের শিক্ষক এবং অভিভাবকগণকে বিশেষভাবে সচেতন ও সক্রিয় থাকতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীরা বিপদগামী না হয়। জঙ্গিবাদ ও মাদকাসক্তির কালো হাত থেকে তাদের রক্ষা করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করতে হবে। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক ...
বাজেট ২০১৮-১৯: অগ্রাধিকার পাচ্ছে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাত
অর্থনীতি ডেস্ক: দেশের ৪৭ তম বাজেটে অগ্রাধিকার পাচ্ছে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাত। আগামী ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব তথ্য জানান। মুহিত বলেন, ‘এবারের বাজেটে ...
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে শিক্ষক নয়: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসায় কোনও শিক্ষক সভাপতি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের ঝিনিয়া এম এ হাইস্কুলের ...
যশোরে পশু হাটে ১০ জেব্রা উদ্ধার
যশোর প্রতিনিধি: যশোরের শার্শার সাতমাইল পশু হাটের খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে জেব্রাগুলোকে উদ্ধার করা হয়। তবে এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। অভিযানে থাকা যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, সাতমাইল পশু হাটের নুর হোসেন তুতুর খাটালে সাদা-কালো ডোরা কাটা ১০টি জেব্রা বাঁধা ছিল। এর মধ্যে একটি জেব্রা মারা যাওয়ায় জানাজানি ...
বাতিল হলো টাইগারদের অস্ট্রেলিয়া সফর
স্পোর্টস ডেস্ক: এ বছরের শেষ দিকে পূর্বনির্ধারিত বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ‘আর্থিক’ কারণ দেখিয়ে বাংলাদেশের সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির এফটিপি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই সময়টায় অস্ট্রেলিয়ায় ফুটবলের মৌসুম চলবে। অস্ট্রেলিয়ান টেলিভিশন সম্প্রচারকরা ফুটবল মৌসুমের মাঝে তাই ক্রিকেট সিরিজ সম্প্রচারে আগ্রহী নয়। ক্রিকেট ...
ভারত-পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আফগানিস্তান ও তাজিকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে খবরে প্রকাশ করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-কাজাখস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বত। মার্কিন ভূতত্ববিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূ কম্পনের মাত্রা ছিল ৬.৪ পয়েন্ট। ভূমিকম্পে ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি কেঁপে উঠে। পাশাপাশি এ কম্পন অনুভূত হয়েছে ...
মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার আহ্বান
অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালানোর দায়ে মিয়ানমারকে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তুলতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে। মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের অগাস্ট মাসের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর