১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১১

box

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সোয়া ১০টা থেকে ফেরী চলাচল বন্ধ ছিলো। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে এক ...

চু্ক্তি থেকে সরে দাঁড়ানোর হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুত ভঙ্গকারী হিসেবে উল্লেখ করেছে ইরান। তবে এ চুক্তিকে আগের মতোই টিকিয়ে রাখার পক্ষে রয়েছে বাকি পাঁচ দেশ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও চীন। তবে এই পাঁচ দেশ তাদের কথা না রাখলে ইরানও এই চুক্তি থেকে সরে দাঁড়াবে বলে ঘোষণা ...

প্রশ্নফাঁস ঠেকাতে জেএসসি-জেডিসিতে উপকেন্দ্র থাকছে না

নিজস্ব প্রতিবেদক: এবার থেকে শুধু মূল কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা থাকায় উপকেন্দ্রগুলোতে (ভেন্যু) আর পরীক্ষা নেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত জেএসসি-জেডিসি পরীক্ষায় সারাদেশে মোট দুই হাজার ৮৩৪টি মূল কেন্দ্র ছিল। এসব কেন্দ্র আবার স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে উপকেন্দ্র বসিয়ে পরীক্ষা নেয়। ...

বিনা টিকিটে ভ্রমণ : জরিমানা গুনলেন ৫৭০ যাত্রী

পাবনা প্রতিনিধি: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৭০ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ৯১ হাজার ৭৫ টাকা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন বিভিন্ন স্টেশনের ছয়টি ট্রেনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ...

শিক্ষকদের মূল্যবোধ অবক্ষয়ের কারণে বেড়েছে প্রশ্নফাঁস

নিজস্ব প্রতিবেদক: সমাজ ও পরিবারে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এ কারণেই প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা বেড়ে গেছে। এজন্য পাঠদানে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার প্রতি জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। বুধবার বিকেলে রাজধানীর এলজিআরডি ভবনে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে করা এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং ‘এডুকেশন ওয়াচ-২০১৭’ ...

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরান-ইসরাইল সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, বুধবার রাতে তারা সিরিয়ায় কয়েক ডজন ইরানি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।-খবর এএফপি ও গার্ডিয়ানের। এর আগে গোলান মালভূমিতে তাদের অবস্থান লক্ষ্য করে অবিরাম রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পর পরই তারা এই হামলা চালায়। গোলানে তাদের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ...

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস স্টাফকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক: ডি-লিংক পরিবহনের একটি বাসের স্টাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম, সুমন মিয়া। বুধবার (৯ মে) বিকালে শাহবাগ শিশুপার্কের সামনে এঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী বলেন,  ‘শিশু পার্কের সামনে থেকে বাসে ওঠার সময় বাসের ওই স্টাফ গায়ে হাত দিয়ে আমাকে বাসে তুলে। কিন্তু সে যেভাবে আমার গায়ে হাত দিয়েছে,তা আমি বুঝতে ...

আজ দিল্লির মুখোমুখি সাকিবরা

স্পোর্টস ডেস্ক:       ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। চলতি আসরে দারুণ ছন্দে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুকে ৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে ...

চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা কঠিন করে ফেলেছে চেলসি

স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে চেলসি। প্রথমার্ধে ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি চেলসি। বিরতি থেকে ফিরে পাল্টা আক্রমণে এগিয়ে যায় সফরকারী হাডার্সফিল্ড। ম্যাচের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়াল শটে বল জালে জড়ান বেলজিয়ামের ফরোয়ার্ড লরেন্ট ডেপোত্র। পিছিয়ে পরে সমতায় ফিরতে মরিয়া ...

রাজধানীর ধানমন্ডিতে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, অতিরিক্ত দাম নেয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে রাজধানীর ধানমন্ডি এলাকার ১২ রেস্টুরেন্টসহ ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো সিল্ক রেস্টুরেন্ট, লা পিজাবিয়া, সি মাইনর, ট্রেস্টি ব্লাস্টি, ক্যাফে ইউফোরিয়া, পার্কেন্ড স্মমার্ক, বিয়ে বাড়ি, ইউমিয়ন, ট্রেন ক্যাফে, গ্যামব্লাস, কাচালাংকা হোটেল, সুচি রেস্টুরেন্ট। এছাড়া এআরএ সেন্টারের খাজানা, ডিসেন্ট কালেকশন ...