১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০১

box

আ‘লীগ নেতার বিরুদ্ধে নারী চিকিৎসককে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তাঁর স্ত্রীকে চিকিৎসা দিতে দেরি হওয়ার মিথ্যা অভিযোগ তুলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী ইয়াসমিনের গলায় ওড়না পেঁচিয়ে ধরেন। এ সময় আরেক পুরুষ চিকিৎসককেও মারধর করা হয়। ওই নেতার নাম ফকির রেজাউল করিম। তিনি ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়ন ...

‘কারাগার থেকে মুক্তি পেলেই প্রধানমন্ত্রীত্বে আনোয়ার’

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কারাবন্দি সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজার কাছ থেকে ক্ষমা পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেই প্রধানমন্ত্রীত্ব তার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মাহাথির মোহাম্মদ। দেশটির চতুর্দশ জাতীয় নির্বাচনে অবিশ্বাস্য বিজয়ের পর সদ্য শপথ নেয়া ৯২ বছন বয়সী প্রধানমন্ত্রী মাহাথির শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজা তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে ইচ্ছুক বলে আভাস দিয়েছেন।-খবর রয়টার্সের। তিনি বলেন, ...

আর্জেন্টিনাকে ধরাশায়ী করবে সুপার ঈগলরা!

স্পোর্টস ডেস্ক: আর মাত্র ৩৪ দিন পরই বেজে উঠবে রাশিয়া বিশ্বকাপের দামামা। ফুটবলের ২১তম বিশ্ব মঞ্চে আর্জেন্টিনাকে ধরাশায়ী করবে সুপার ঈগলরা। ঠিক এমনটিই মনে করছেন নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) প্রথম ভাইস প্রেসিডেন্ট মিস্টার সেইয়ি একিনউমি। তিনি বলেন, ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর প্রবল সম্ভাবনা আছে নাইজেরিয়ার। মুখোমুখি লড়াইয়ে প্রত্যেকবারই আলবিসেলেস্তেদের পরাজয়ের তেতো স্বাদ দেবে ঈগলরা। যদি না দলটিতে লিওনেল মেসির মতো ...

অস্ট্রেলিয়ায় শিশুসহ ৭ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোরে জরুরি ফোন পেয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর উত্তর-পূর্বাঞ্চলীয় ওসমিংটনের একটি গ্রামীণ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন, ভোর সোয়া ৫টার দিকে ওই বাড়ি থেকে ফোন করে পুলিশকে ...

নেইমারের জন্য রিয়ালের খরচ ২৬০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক: পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার! সেই জল্পনা এবার পেল ভিন্ন মাত্রা। নতুন খবর হল, বাবা সিনিয়র নেইমারও চাচ্ছেন, ছেলে স্প্যানিশ জায়ান্টেই খেলুক! ফরাসি সংবাদমাধ্যমের খবর, নেইমারের বাবা পিনি জাহাভিকে বলেছেন-এমন কিছু করুন; যাতে পরের মৌসুমে আমার ছেলে ইউরোপের কোনো বড় ক্লাবে অনায়াসে যোগ দিতে পারে। পিনি হলেন ইউরোপের সবচেয়ে বড় এজেন্টদের একজন। আর বাবার কথায় বোঝায় ...

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ আটক ৩ ভারতীয়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টায় ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৮৯ ফ্লাইটে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তল্লাশি চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- রেখা, উর্মিলা এবং প্রকাশ। স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। কাস্টমস জানায়, ওই তিন যাত্রী ...

প্রবাসের মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা নিবাফ এর

অনলাইন ডেস্ক : তৃতীয়বারের মতো বিশেষ সম্মাননা জানানো হল প্রবাসের মুক্তিযোদ্ধাদের। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাঙালিদের অন্যতম সংগঠন নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, ইনক (নিবাফ) এ সম্মাননা জানায়। গত শনিবার বোস্টনের মেডফোর্ড স্কুল অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ দিনভর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বস্টনবাসী বাংলা নববর্ষকে বরণ করেন। সম্মাননা পেয়েছেন কণ্ঠযোদ্ধা রথিন্দ্রনাথ রায়, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরি, ...

কোটা সংস্কার : মামলার চার আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুরের মামলার চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব, আলী হোসেন শেখ ওরফে আলী, মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বির ওরফে সিয়াম। এর আগে চলতি মাসের ৮ ...

নির্বাচন স্থগিত করা জনগণের কাছে সরকারের আত্মসমর্পণ : গয়েশ্বর

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ পরাজিত হবে জেনে গাজীপুর সিটি নির্বাচন যেভাবে স্থগিত করা হয়েছে, সেভাবেই খুলনার নির্বাচনও স্থগিত করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের মধ্য দিয়ে আদালতের মাধ্যমে জনগণের কাছে সরকারের আত্মসমর্পণ ঘটেছে। গাজীপুর নির্বাচন স্থগিতের যদি সত্যি কোনো কারণ থেকে থাকে, তাহলে সে কারণগুলো আগে ...

শপথ নিলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: ৯২ বছরের মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে প্রবীন রাষ্ট্রনেতা হলেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে প্রাক্তন বিরোধী দলীয় জোট পাকাতান হারাপানের নেতা মাহাথিরকে শপথ পড়ান মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মদ চতুর্থ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাথিরের স্ত্রী ড. সিটি হাসমাসহ জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ...