১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১১

box

মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে

আবহাওয়া ডেস্ক : দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়া ও বিজলি চমকানোসহ ...

রোহিঙ্গা ইস্যুতে ওআইসির বক্তব্য প্রত্যাখ্যান মিয়ানমারের

অনলাইন ডেস্ক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে দেওয়া ঢাকা ঘোষণায় রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। ঢাকা ঘোষণায় রোহিঙ্গা ইস্যুতে ব্যবহৃত ‘জাতিগত নিধনযজ্ঞ’ ও ‘রাষ্ট্রীয় মদদে সহিংসতা’ শব্দগুলোর আপত্তি জানিয়েছে দেশটি। একইসঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে এবং রাখাইনের উন্নয়ন ও স্থায়িত্ব বজায় রাখতে কোনও ধরণের সুপারিশ করতে ওআইসি ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে মিয়ানমার। গত সপ্তাহে ঢাকায় ওআইসির ...

যাকাত ব্যবস্থা সমাজে সমতা আনে,মানুষকে শুদ্ধ করে: মুস্তফা কামাল

ধর্ম ডেস্ক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘যাকাত প্রতিটি মানুষের নিজের পরিবর্তনের জন্যে একটি মহান উদ্যোগ। এই ব্যবস্থা সমাজের সমতা তো অানেই; ব্যক্তি পর্যায়েও মানুষকে শুদ্ধ করে।‘ রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে শুক্রবার থেকে ৬ষ্ঠ বারের মত শুরু হওয়া যাকাত মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘কোরআন ...

ধানমন্ডিতে গাছচাপায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি লেকে একটি গাছের চাপায় মোস্তাফিজুর রহমান নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোহাম্মদপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জাতিসঙ্ঘের

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদার সাথে প্রত্যাবাসনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। সঙ্কটের মূল কারণ মোকাবেলায় মানবাধিকার, নাগরিকত্ব, দারিদ্র্য বিমোচন, উন্নয়নসহ রাখাইন পরামর্শক কমিশনের (আনান কমিশন) সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে জাতিসঙ্ঘের সর্বোচ্চ ক্ষমতাধর এই পরিষদ। পরিষদ আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্ষণ ও শিশু নিপীড়নসহ নৃশংসতার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে ...

সা‌বেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই

অনলাইন ডেস্ক: কু‌ড়িগ্রাম-৩ (উ‌লিপুর) আস‌নের সংসদ সদস্য, সা‌বেক মন্ত্রী ও জাতীয় পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য এ‌কেএম মাঈদুল ইসলাম ই‌ন্তেকাল ক‌রে‌ছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্প‌তিবার  দিবাগত রাত ১১টা ৪০ মি‌নি‌টে ইউনাই‌টেড হাসপাতা‌লে তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন। ‌তি‌নি অসুস্থ হ‌য়ে গত ১৭ এপ্রিল থে‌কে ইউনাই‌টেড হাসপাতা‌লের নি‌বির পর্য‌বেক্ষণ কেন্দ্রে (আই‌সিইউ) চি‌কিৎসাধীন ছি‌লেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার ভাই স‌ফিকুল ইসলাম দারা। দৈনিক ...

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক ১২ জুন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যেকার দ্বিপক্ষীয় সাক্ষাতের দিন-ক্ষণ নির্ধারিত হয়েছে। আগামি ১২ জুন সিঙ্গাপুরে ঐতিহাসিক এ বৈঠকে মিলিত হবেন এই দুই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এক টূইট বার্তায় তিনি খবর জানান। একই টুইট বার্তায় বৈঠকটিকে বিশ্বশান্তির জন্য জন্য কার্যকর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। উত্তর কোরিয়া থেকে ...

মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ আটক ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে জেলার লৌহজংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদসহ অপু ব্লেইস রোজারিও (২৪) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায় র‌্যাব। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া বাজারস্থ দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক অপু ব্লেইস রোজারিও ঢাকা জেলার সাভার থানার ...

লক্ষ্মীপুরে অভিযান: সাত মাদকসেবীর কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মদের পাট্টায় অভিযান চালিয়েছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স বিহীন মাদক সেবনের দায়ে সাত মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাদের কাছে অবৈধভাবে মদ বিক্রির দায়ে পাট্টা মালিক কিশোর কুমার দত্তকে ১০ হাজার টাকা ও ওমান প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের ...

ভয়ঙ্কর কিনজাল মিসাইল জনসমক্ষে আনল রাশিয়া

অনলাইন ডেস্ক: সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। দেশটির অস্ত্রভাণ্ডারে আছে ভয়ঙ্করসব অস্ত্র। তারই জের ধরে রাশিয়া প্রথমবার জনসমক্ষে ‘ডুমসডে ওয়েপন’ বা ধ্বংসের অস্ত্র নিয়ে এলো। কেএইচ-৪৭এম২ কিনজাল নামে একটি হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল প্রকাশ্যে এসেছে মস্কো। রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে ওই অস্ত্র প্রদর্শন করা হয়। গত মার্চেই এই বিশেষ ক্ষমতাসম্পন্ন কৌশলী অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...