আন্তর্জাতিক ডেস্ক: শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন নয় শতাধিক। ভূমি দিবস উপলক্ষে গত ৩০ মার্চ শুরু হওয়া গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচিতে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ৪৪ জন নিহতের ঘটনা ঘটল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, শুক্রবার ইসরাইল-গাজা সীমান্তের খান ইউনিস শহরের কাছে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পরে ...
box
ভোলায় ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত: আহত ১০
ভোলা প্রতিনিধি: ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ২টি মসজিদসহ অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং বহু গাছপালা উপড়ে গেছে। বিনষ্ট হয়েছে ফসলি জমি। আহত হয়েছেন অন্তত ১০জন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (১১ মে) সন্ধ্যায় ভোলা সদরের রামদাসপুর ও দৌলতখানের মদনপুর চরে ঝড়ে এসব ক্ষয়-ক্ষতি হয়। মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে ...
আমাকে হত্যা করতে খুনি ভাড়া করেছে একটি দল: মমতা
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, তাকে খুনের ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল। এজন্য খুনিও ভাড়া করা হয়েছে। তারা বাড়ি রেকি করে গেছে বলে এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন মমতা। তিনি রাজনৈতিক দলটির নাম বলেননি। খবর ডেক্কান হেরাল্ডের একটি বেসরকারি টিভি চ্যানেল জি২৪কে সরাসরি দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেন, ওই খুনিরা কালীঘাটে তার বাড়ি-ঘর রেকি করে গেছে। পুলিশ তাকে ...
গৌরীপুরের অধিকাংশ রাস্তা কেটে ঠিকাদার নিরুদ্দেশ
নিজস্ব প্রতিবেদক: গৌরীপুর উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী সড়কগুলো জাতীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় অর্থ বরাদ্দের ফলে পাকাকরণের কাজ শুরু হলেও ঠিকাদারদের গাফিলতির কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। টেন্ডারকৃত রাস্তাগুলো দীর্ঘদিন যাবত্ বক্স কেটে ফেলে রেখে ঠিকাদার নিরুদ্দেশ হয়ে পড়ছে। অপরদিকে গৌরীপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ ব্যাপারে নির্বিকার। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের নাহড়া বোর্ড বাজার ...
চেন্নাই টস জিতে ব্যাটিংয়ে
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। উভয় দলই আজ নিজেদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। চেন্নাই সুপার কিংস এর আগে দশ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে, দশ ম্যাচ খেলে ...
ফেনীতে ৬৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৭
ফেনী প্রতিবেদক: ফেনীতে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর সদস্যরা। এ সময় সাতজন মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম জানায়, গোপন সংবাদে ফেনীস্থ র্যাব-৭ জানতে পারে- কতিপয় মাদক চোরাচালানি ...
রাবিতে ১৬ মে থেকে ৩৫ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৩৫ দিনের ছুটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। আগামী ১৬ মে থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে ২১ জুন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৬ মে থেকে ২১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ...
ঝিনাইদহে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কোটচাঁদপুরে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে রেজাউল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। শুক্রবার দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের নওদাগা কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম মহেশপুর উপজেলার বলবেটে গ্রামের বাসিন্দা। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে ...
আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে আসুক: মওদুদ আহমেদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, তিনি চিরদিন জেলখানায় থাকবেন না। আওয়ামী লীগ ভয় পেয়েছে, তারা চায় না বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু বিএনপি ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে। শুক্রবার (১১ মে) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমেদ আরো ...
রাশিয়া বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে রাশিয়া। স্বাগতিকদের কোচ স্তানিসলাভ চেরচেসভ শুক্রবার ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন। ভিক্টোর ভাসিন ও জর্জি জিকিয়াকে বাদ দিয়েই তালিকা তৈরি করতে হয়েছে রুশ কোচকে। ইনজুরিতে থাকায় এ দুই ডিফেন্ডার ছিটকে গেছেন বিশ্বকাপের প্রাথমিক দল থেকে। স্বাগতিক ফুটবলাররা তাদের ৫৪ বছর বয়সী কোচ স্তানিসলাভ চেরচেসভের অধীনে অনুশীলন শুরু করবেন ১৮ মে নভোগরস্কে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর