১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০২

box

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে সড়কদ্বীপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল্লাহ (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে সবুজবাগের বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের সদরের বাসিন্দা নিহত আবদুল্লাহ থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তারা বাবার নাম হজরত মাস্টার। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে নিজের অটোরিকশা চালিয়ে বাসায় ফিরছিলেন আবদুল্লাহ। পথে ওই এলাকায় অটোরিকশাটি ...

সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আগামী সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় আটশতাধিক বিশিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন দূতাবাস উদ্বোধনের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। ট্রাম্প সরাসরি ভিডিওলিংকের মাধ্যমে না আগে ধারণ করা ভাষণ দেবেন সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যানের মন্তব্য থেকে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি। ...

গুলশানে বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ সেকশনের একটি বাসা থেকে সাহারা বানু (৭০) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গৃহকর্মীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গুলশানের ৬২ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় ৩০ বছরের বেশি সময় ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ...

ইরাকে ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের সঙ্গে লড়াইয়ে বিজয়ের পর এই প্রথমবারের মতো দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবারের এই নির্বাচনের মধ্যদিয়ে দেশটি পুনর্গঠন শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে পার্লামেন্টের ৩২৯টি আসনের জন্য ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক সেই মুহূর্তে ...

হাইমচরে মেঘনায় জাহাজডুবি: ১২ নাবিক উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি ‘মিলিনিয়াম’ নামের একটি ক্লিংকারবোঝাই লাইটার র ঘটনা ঘটেছে। এ সময় জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে পাড়ে আনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে হাইমচর উপজেলার তেলির মোড়ের বিপরীতে মেঘনার পশ্চিমে গাজীপুর চর এলাকায় এ মালবাহী লাইটার জাহাজডুবির ঘটনা ঘটে। নিমজ্জিত জাহাজের মাস্টার সামছুল হকের বরাত দিয়ে হাইমচর থানার ওসি রনজিত জানান, ...

বায়ার্নের কোচ ক্লোসা

স্পোর্টস ডেস্ক:  বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার মিরোস্লাভ ক্লোসা। জার্মানি জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। বর্তমানে তিনি কাজ করছেন জার্মানি জাতীয় দলের কোচ জোয়াকিম লোয়ের সহকারী হিসেবে। তবে নতুন মৌসুমের শুরুতে কোচ হিসেবে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন ক্লোসা। তিনি এই জার্মান জায়ান্টদের অনূর্ধ্ব-১৭ দলের প্রধান ...

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: দেশবাসীকে রাষ্ট্রপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করায় দেশবাসী ও এতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার সকালে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করল। এটা আমাদের জন্য অনেক গর্বের ও আনন্দের। গতকাল জল্পনা কল্পনা আর সকল বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মহাকাশের ...

রাতে বেঙালুরুর মুখোমুখি দিল্লি

স্পোর্টস ডেস্ক:       আগের ম্যাচে হেরে প্লে-অফে খেলার সম্ভাবনা হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। যদিও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর হিসেবে শেষ তিন ম্যাচ জিতলে দলটি সুযোগ পেতেও পারে। আবার নাও পেতে পারে। আইপিএলে শনিবার ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। এই দলটির প্লে-অফ খেলার সম্ভাবনাও বেশ ক্ষীণ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের দ্বৈরথ। আইপিএলের চলতি ...

রাখাইনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে কথা বলা রোহিঙ্গারা আত্মগোপনে

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতিনিধিদের সঙ্গে যেসব রোহিঙ্গা গ্রামবাসী কথা বলেছেন, দেশটির নিরাপত্তা সংস্থার টার্গেটে পরিণত হওয়ায় তারা আত্মগোপনে চলে গেছেন। এক রোহিঙ্গা প্রতিবেদকের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। ইউএনএসসি প্রতিনিধিদের সঙ্গে আলাপে রোহিঙ্গারা তাদের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ সহিংসতার অভিজ্ঞতার বিবরণ দেন। এখন মিয়ানমারের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করলে তারা ...

নাজিব রাজাক ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য পরাজিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুরের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়া অভিবাসন বিভাগ থেকে বলা হয়েছে, ‘আপাতত’ নাজিব রাজাক ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারবেন না। নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুর ব্যক্তিগত প্লেনে চড়ে দেশত্যাগ করছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়লে অভিবাসন বিভাগ থেকে এমন ...