নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কালকিনি থানার যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক (৪৮) ও তার সহযোগী হারেছ সরদারকে(৩৪) চার বোতল ফেনসিডিলসহ আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ডিবি পুলিশের এসআই শরীফ রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করেন। উপজেলা যুবলীগের ...
box
মাহাথির সরকার ১০ মন্ত্রী নিয়ে পরিচালনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: নবনিযুক্ত মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন আজ (১২ মে শনিবার)। মালয়েশিয়ার জনগণের দৃষ্টি এখন সেই মন্ত্রিসভার দিকে। মাহাথিরের সংবাদ সম্মেলন থেকে পূর্ববর্তী সরকারের মন্ত্রিসভার চেয়ে এই মন্ত্রিসভার আকার অনেক ছোট হবে বলে আভাস পাওয়া গেছে। ১০ মন্ত্রী নিয়ে মাহাথির সরকার পরিচালনা শুরু করবেন বলে জানা গেছে। শুক্রবারের (১১ মে) সংবাদ সম্মেলনে ডক্টর মাহাথির মোহাম্মদ ...
সরকারের হস্তক্ষেপ বরদাস্ত করব না বার কাউন্সিল নির্বাচনে :আলী
নিজস্ব প্রতিবেদক: বার কাউন্সিল নির্বাচনের রেজাল্ট সিটে কোনো প্রকার কাটাছেঁড়া বা ঘষামাজা না করা এবং ভোটারদের নিজ নিজ আইনজীবী সমিতির পরিচয় পত্র দিয়ে ভোট প্রদানের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘গতবার রেজাল্ট শিট ঠিক মতো দেয়া হয়নি। এবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’ সরকারের হস্তক্ষেপে ...
ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে
নিজস্ব প্রতিবেদক: দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা ...
মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে : মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক ও ভেড়ামারা মহিলা কলেজের দ্বিতল ভবনের নামকরণ অনুষ্ঠানে তিনি এই সকল কথা জানান। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। ...
ময়মনসিংহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত চারটার দিকে ময়মনসিংহের পৃথক স্থানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. আলমগীর (৩০) ও সিরাজুল (২৫)। আলমগীরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর উপজেলায় হত্যা মামলা রয়েছে। সিরাজুলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার জয় ...
৪৩ শিক্ষকের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি
অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে হত্যা, ছেলেমেয়েদের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আজম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে এক ব্যক্তি গত বৃহস্পতিবার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে যশোর জিলা স্কুলের ...
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কারাবিধি অনুযায়ী চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুলনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযোগ সম্পর্কে তিনি বলেন, খুলনায় নির্বাচন সুষ্ঠু করতেই পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। আজ শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকৌশলীদের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান ...
ওই জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম: ল্যাঙ্গার
স্পোর্টস ডেস্ক: ক্যামেরন ব্যানক্রফ্ট যে দলের সিনিয়রদের কথায় বল বিকৃত করতে বাধ্য হয়েছিলেন, এই সত্যিটা বলতে দ্বিধা নেই অস্ট্রেলিয়ার নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের। ওই জায়গায় তিনি থাকলেও একই কাজ করতেন বলে জানিয়েছেন ল্যাঙ্গার। প্রাক্তন কোচ ড্যারেন লেম্যানও যে রকম সোজাসাপ্টা কথা বলতেন, ল্যাঙ্গারের পছন্দও বোধহয় একই রকমের। শুক্রবার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলে দেন, ‘‘অ্যালান বর্ডার যদি আমাকে বল বিকৃত ...
ইয়াহু নিয়ে এল গ্রুপ চ্যাট অ্যাপ ‘স্কুইরেল’
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্ষুদেবার্তা আদান প্রদানের অ্যাপস এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, উইচ্যাট, ইমোসহ নানা ধরনের অ্যাপস এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ এখন ফোনে কথা বলার চেয়ে চ্যাটিং অ্যাপস ব্যবহার করতেই পছন্দ করেন বেশি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইয়াহু গ্রুপ চ্যাটের জন্য নতুন অ্যাপ ‘স্কুইরেল’ অবমুক্ত করেছে। খবর সিনেটের। পরীক্ষামূলকভাবে বর্তমানে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর