১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ব্রেকিং নিউজ

বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় :আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনারা (সরকার) ঘরে ফসল তুলবেন সেটা কোনোভাবেই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরং এর জন্য উচ্চমূল্য দিয়ে আপনাদেরকে পালাতে হবে বলেও সতর্ক করেন তিনি। বেগম খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ...

কুমিল্লাকে হারাল রাজশাহী কিংস

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের শুরুটা হার দিয়ে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এরপর যেন হারতেই ভুলে গেছে দলটি। অবশেষে হারের স্বাদ পেল কুমিল্লা। শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৩০ রানে পরাজিত করেছে রাজশাহী কিংস। টানা পাঁচ ম্যাচ জেতার পর হারের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে অষ্টম ম্যাচে তৃতীয় জয়ে ডুবতে বসা শেষ চারের স্বপ্ন জাগিয়ে তুলল রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ ...

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেন সংঘর্ষ আহত ৩

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হটাৎপাড়ায় মালবাহী ট্রেন ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রায়হান হাসান, রেলওয়ে নিরাপত্ত বাহিনীর সদস্য সরোয়ার হোসেন ও মতিউর রহমান গুরুতর আহত হন। শনিবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্তারুজ্জামান, সহকারী চালক রাসেল আহম্মেদ, ও গার্ড কামরুজ্জামান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দর্শনা রেলষ্টেশন মাষ্টার হাফিজুর রহমান জানান, ...

মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চেয়েছে সেটাই গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চেয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরবরাহ করা মিয়ানমার ও বাংলাদেশের স্বাক্ষরিত দলিলে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততম সময়ে শুরু এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার কথা বলা হলেও, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, এ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বলা ...

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নাবালক : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নাবালক বলে উল্লেখ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে মধ্যপ্রাচ্যের নতুন হিটলার বলার পরই ইরানের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ক্রাউন প্রিন্সকে নাবালক বলা হয়েছে। খবর বিবিসি। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের মধ্যে তিক্ততা ও উত্তেজনা ক্রমশই বাড়ছে। সৌদির ক্রাউন প্রিন্সের এমন মন্তব্য ঘিরে নতুন করে দু’দেশের মধ্যে ...

বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার ৩০ হাজার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বাসটিতে তল্লাশি চালায় র‌্যাব। এ ব্যাপারে র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, আটক তিনজন একই ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ...

কবিরহাটে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কবিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান শামীম ও পৌরসভা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন। জানা গেছে, শুক্রবার রাতে কবিরহাট বাজারের আলাউদ্দিন ...

হাত-পা বাঁধা, গোপনাঙ্গ কাটা অবস্থায় আইনজীবীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আইনজীবীর নাম ওমর ফারুক বাপ্পী (৪০)। তার বাড়ি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী গ্রামে। তার ...

খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় শনিবার সকালে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া বন্ধ হয়ে গেছে খুলনা-রাজশাহী ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেন চলাচল। সংঘর্ষের ঘটনায় একটি ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম রায়হান হাসান। তিনি দুর্ঘটনাকবলিত একটি মালবাহী ট্রেনের চালক। চুয়াডাঙ্গার রেলস্টেশনের মাস্টার আবদুল ...

শরীয়তপুরে পাট ও ধানের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বন্দরে শনিবার সকাল সাড়ে ১০টায় মালিকানাধীন পাট ও ধানের ৭টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাট, ধান, সরিষা, কালজিরা, ধনে ও  চাল, প্লাস্টিকের কারখানাসহ গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, ব্যবসায়ী সোহরাব হাওলাদার ও মজিবর মাদবরের পাটের গুদামের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ...