ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুজন ওরফে চেতন পন্ডিত (১২) নামে এক শিশু হত্যা মামলার ৬ বছর পর ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন। আদালতে দুইজন প্রত্যক্ষদর্শী ...
ব্রেকিং নিউজ
শেষ ওভারে মাশরাফির ব্যাটে রংপুরের জয়
স্পোর্টস ডেস্ক: সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে নাটকীয়তা শেষে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারের স্বপ্ন উজ্জ্বল করেছে মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে নাটকীয় লড়াই শেষে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে ...
বৃহস্পতিবার ঢাকায় আসছেন পোপ
নিজস্ব প্রতিবেদক: শান্তি ও সংহতির বার্তা নিয়ে আগামী বৃহস্পতিবার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার ঢাকা সফরকালে রোহিঙ্গাদের একটি ছোট গ্রুপের সঙ্গে বৈঠকের বিষয়টিই সবার নজরে থাকবে বলে আশা করা হচ্ছে। মিয়ানমারের উদ্দেশে রোম ত্যাগের আগে দেয়া এক বার্তায় পোপ বলেন, ‘বাংলাদেশ সফরের প্রস্তুতির লগ্নে আমি দেশটির গোটা জনগোষ্ঠীকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা ...
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিশেষ অধিবেশন ৫ ডিসেম্বর
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ধর্ষণ, গণহত্যা ও অন্যান্য অপরাধ ইস্যুতে আগামী ৫ ডিসেম্বর আবারো বিশেষ অধিবেশনে বসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ (ইউএনএইচআরসি)। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সূত্র। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের মুখপাত্র রোল্যান্দো গোমেজ ওই অধিবেশনের তারিখের বিষয়ে নিশ্চয়তা দিতে পারেন নি। তিনি বলেছেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির দিকে দৃষ্টি দেয়ার জন্য একটি বিশেষ অধিবেশন ...
পেঁয়াজের ঝাচে ক্রেতার চোঁখে জল,দামে সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক: দেশে পেঁয়াজের ঘাটতি নেই। এ ছাড়া কিছুদিন পরই বাজারে আসছে নতুন পেঁয়াজ। এরপরও বাজারে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম। দাম বাড়তে বাড়তে রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি এখন সেঞ্চুরি করেছে। যেখানে গত বছর এ সময়ে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ও ...
রাজধানীর সব ড্রেন যাচ্ছে এক সংস্থার অধীনে
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি মানেই রাজধানীতে জলাবদ্ধতা। রাজধানীর ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভর্তি হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বিঘ্নিত হয়। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঢাকার উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, ক্যান্টনমেন্ট বোর্ড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের সঙ্গে জড়িত। পানি নিষ্কাশনের সঙ্গে নানাভাবে জড়িত এই ৬টি সংস্থা জলাবদ্ধতা বিষয়ে এতদিন ধরে একে অপরকে দোষারোপ করে আসছে। তবে সম্প্রতি জলাবদ্ধতা ...
২৯ হজ এজেন্সিকে ডেকেছে ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগে ২৯টি এজেন্সিকে ডেকেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত রোববার ও সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস.এম মনিরুজ্জামান ও উপ-সচিব (হজ) মো. শরাফত জামান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিসে তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। সহকারী সচিব (হজ-২) এস. এম মনিরুজ্জামান স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ২০১৭ সালে হজ এজেন্সিসমূহের বিরুদ্ধে উথাপিত বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্ত ...
চূড়ান্তভাবেই সু চির খেতাব কেড়ে নিল অক্সফোর্ড
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় নিশ্চুপ থাকায় দেশটির ডি ফ্যাক্টর নেত্রী অং সান সু চিকে দেওয়া ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব চূড়ান্তভাবে কেড়ে নিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কর্তৃপক্ষ। খেতাবটি কেড়ে নেওয়ার বিষয়ে গত অক্টোবরে অক্সফোর্ড সিটি কর্তৃপক্ষ প্রাথমিক ভোটাভুটিতে যায়, যার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। খবর: দ্য গার্ডিয়ান ও বিবিসি। সিটি কাউন্সিলর মেরি ক্লার্কসন এই ভোটাভুটির ...
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার চর আলাতলীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে দুই জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিক থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। মঙ্গলবার সকালে ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি ...
ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ শুরু
নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়া আওয়ামী লীগ নেতার হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ কাজ ২০ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার নির্মাণকাজ দ্রুত শুরু হয়। সূত্র জানায়, কাজে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর