নিজস্ব প্রতিবেদক: করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার জন্য বুধ ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণি জমা দেওয়া নভেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়ার শেষ দিন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, “করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ...
ব্রেকিং নিউজ
চীনের নিংবো বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরীতে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনায় বুধবার মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে নিখোঁজ দুই ব্যক্তি মারা গেছেন। অবৈধ বিস্ফোরক পাচার করার সময় বিস্ফোরণে তারা মারা যান। কর্তৃপক্ষ জানায়, এক লোক তার আত্মীয়দের এই অবৈধ বিস্ফোরক দ্রব্য নিংবো বন্দর নগরীতে নিয়ে যাওয়ার জন্য বলেন। তিনি বিস্ফোরণ তৈরি ও বিক্রি করেন। পুলিশ এক ...
বাম দলের হরতালে বিএনপির সমর্থন
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সারা দেশে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক ...
সহকামী বিয়ের বৈধতার পথে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: সমকামী বিয়ের বৈধতার পথে আরও একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানায়, সিনেটের আইন প্রণেতারা এই বিষয়ে প্রস্তাবিত বিলটি পাস করেছেন। এর আগে বিষয়টি সম্পর্কে সাধারণ জনগণের মতামত নেয়া হলে তা প্রচুর সমর্থন পায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার বিলটি উচ্চকক্ষের সদস্যদের সামনে তোলা হলে তা ৪৩-১২ ভোটে পাস হয়। বিলটি পাসের পর সরকার দলীয় ...
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১৬ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ (বুধবার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ...
ভোলায় পুলিশের অভিযানে ১৬ মাসে গ্রেফতার ৯১১
নিজস্ব প্রতিবেদক: ভোলায় গত ১৬ মাসে ৭১৩টি মাদক মামলায় ৯১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তারা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এরমধ্যে রয়েছে ২৩ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ১০৬ কেজি ৪৭৯ গ্রাম গাঁজা, ১০১ বোতল ফেন্সিডিল, ৬৮৭ ক্যান বিয়ার ও ছয় লিটার বিদেশি মদ। ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে তার সময়ে ভোলায় সর্বোচ্চ মাদকের ...
আবারও আধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস বলেছেন, উত্তর কোরিয়া সর্বোচ্চ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা বিশ্বজুড়ে হুমকি হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি। স্থানীয় সময় বুধবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই ক্ষেপণাস্ত্র জাপানের সাগরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার তরফ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৯৬০ কিলোমিটার পাড়ি দিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় এটাই ...
সাতক্ষীরায় স্বর্ণবারসহ চোরাকারবারী আটক ১
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্তে সাত পিচ স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় ...
ঢাবি ক্যাম্পাসে সাংবাদিককে মারধর, ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদক আহমেদ ফয়সাল, একই হল শাখার ছাত্রলীগ কর্মী আনোয়ারুল কবির, তোফায়েল হোসেন ও আশরাফুল ইসলাম সাকিব। জানা যায়, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...
বাণিজ্যিক দুগ্ধখামার হবে জনবসতির ৫০০ মিটার দূরে
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিকভাবে পরিচালিত মাঝারি ও বৃহদাকার দুগ্ধ খামারগুলো জনবসতি, রেললাইন, মহাসড়ক থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে স্থাপন করার বিধান রেখে ‘জাতীয় দুগ্ধ উন্নয়ন নীতিমালা’ করছে সরকার। একই সঙ্গে বাণিজ্যিক খামারগুলোকে সংশ্লিষ্ট অধিদফতরের রেজিস্ট্রেশনের অধীনে রাখাসহ খসড়া নীতিমালায় ‘জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড’ ও ‘জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর