১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

ব্রেকিং নিউজ

আজ চলছে বাম দলের অর্ধদিবস হরতাল

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ এবং নিত্যপণ্যে দাম বাড়ার প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম মোর্চার ডাকা অর্ধদিবস হরতাল চলছে। হরতাল সফল করতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা গেছে বাম দলের নেতাকর্মীদের। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বাইতুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান ...

আজ ঢাকায় আসছেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সফর শেষে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের নেতা পোপ ফ্রান্সিস তিন দিনের এক সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। বিশেষ বিমানে আজ বিকাল ৩টায় ইয়াঙ্গুন থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এটি তার রাষ্ট্রীয় সফর। তবে তার এ সফর চলমান রোহিঙ্গা সংকটের ওপর কী প্রভাব ফেলে, সেদিকেই সবার দৃষ্টি থাকবে। যদিও তিনি মিয়ানমার সফরকালে ‘রোহিঙ্গা’ ...

রূপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশটির প্রথম পারমাণবিক কেন্দ্রের মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প এটি। এবং কেন্দ্রটির মূল পর্যায়ের উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রথম পা রাখবে। পদ্মার পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা জল্পনা-কল্পনা ...

স্থলমাইন বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মঙ্গলবার একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের স্থলমাইন বিস্ফোরণে আট বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছে আরো দুই জন। খবর সিনহুয়ার। কান্দাহার প্রদেশ পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রত্যন্ত জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আট জন নিহত ও দুই জন আহত হয়।” নিহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। দৈনিক দেশজনতা /এন আর ...

শাজনীন হত্যা: রাতেই শহীদের ফাঁসি কার্যকর হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শিল্পপতি লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদের ফাঁসির রায় রাতেই কার্যকর করা হচ্ছে। বুধবার রাত ৯টার পর যেকোনো সময় গাজীপুরের কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটিতে তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারাসূত্র। রায় কার্যকরকে ঘিরে কারা ফটকের সামনে বিকাল থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। কাশিমপুর কারাগারের জেলার বিকাশ ...

প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: চারজন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম মাফরূহা সুলতানা। পদোন্নতির পর তাদেরকে বর্তমান কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।   আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ...

চিটাগংয়ের বিদায়, টিকে রইল রাজশাহী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর থেকে বিদায় নিশ্চিত হলো চিটাগং ভাইকিংসের। বুধবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নেয় বন্দর নগরীর দলটি। অন্যদিকে চিটাগংকে ৩৩ রানে হারিয়ে অঙ্কের হিসাবে শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখল রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান ...

জয়পুরহাটে খুনের দায়ে একজনের ফাঁসির আদেশ

জয়পুরহাট প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চার স্বজনকে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মমতাজ বেগম বুধবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। সাজাপ্রাপ্ত সুমন হেমব্রম দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের নবীন হেমব্রমের ছেলে। আদালতের এপিপি গোকুল চন্দ্র মণ্ডল মামলার নথির বরাতে বলেন, সুমন জয়পুরহাটের পাঁচবিবি ...

আবদুল গাফ্ফার চৌধুুরীর অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুুরী গত ২১ দিন ধরে লন্ডনের মিডলসেক্সের নরর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিস ও কিডনির সমস্যার সঙ্গে নতুন করে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানা গেছে। আবদুল গাফ্ফার চৌধুুরীর মেয়ে বিনিতা চৌধুরী জানান, আবদুল গাফ্ফার চৌধুুরীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে। অক্সিজেন মাস্ক ...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৬৭৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩৩ কোটি ৯৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮১৩  কোটি ২০ লাখ ...