১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৫

ব্রেকিং নিউজ

শূন্য রেখায় অবস্থানকারী রোহিঙ্গাদের স্থানান্তরে অনিহা

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার সেনাবাহিনী, বিজিপি ও রাখাইন সশস্ত্র জনগোষ্টির নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে পালিয়ে আসা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা সেখান থেকে স্থানান্তরে হতে অনিহা প্রকাশ করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পার্বত্য জেলাসহ সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের পর্যায়ক্রমে কুতুপালং ও বালুখালী ক্যাম্পে স্থানান্তর করা হবে। যার প্রেক্ষিতে ইতোমধ্যে বান্দরবান ...

ভারতে ২ বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  দুই বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে বনগাঁ পশ্চিমপাড়া থেকে গ্রেফতারকৃত ওই দুই নারী হলেন ঈশানী শেখ ও ফরিদা শেখ। রোববার তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই নারী কোনো তথ্য না দিলেও তবে নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি ...

ভয়ংকর হয়ে উঠছে সুমাত্রার মাউন্ট সিনাবুং

আন্তর্জাতিক ডেস্ক: এখনও পুরোপুরি শান্ত হয়নি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট আগুং। চলতি সপ্তাহে সেই আগ্নেয়গিরির আগুন উগরে দিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সুমাত্রার মাউন্ট সিনাবুং থেকে বের হতে শুরু করেছে ধোঁয়া। পরপর দুটি আগ্নেয়গিরি যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে আশঙ্কিত বিশেষজ্ঞরা। সক্রিয় আগ্নেয়গিরি শৃঙ্খলার দেশ ইন্দোনেশিয়া। আর তারই মধ্যে অন্যতম সুমাত্রার মাউন্ট সিনাবুং। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ...

চিটাগংকে উড়িয়ে টিকে রইল সিলেট

স্পোর্টস ডেস্ক: আগের দিন সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তামিম-মাশরাফি। সেই উইকেটেই সন্ধ্যায় ঢাকা করলো ২০০ এর বেশি রান। কিন্তু আজ (রবিবার) আবারও ফিরে এল লো স্কোরিং ম্যাচ। নাসির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় চিটাগং ভাইকিংস। ৬৮ রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১১.১ ওভারে টপকে যায় সিলেট সিক্সার্স। ফলে ...

নীলফামারীতে বিএনপি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা কর্মীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় বাজার ঘুরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল ...

দেশের এক শতাংশ নাগরিকই প্রতিবন্ধী : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতি একশ জনের একজন প্রতিবন্ধী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, ১৬ কোটি মানুষের দেশে এই সংখ্যাটা ১৬ লাখ। এরা কেউ নিজের ইচ্ছায় প্রতিবন্ধী হয়নি মন্তব্য করে তাদের প্রতি ভালো আচরণ করার অনুরোধ করেছেন অর্থমন্ত্রী । রবিবার ২৬ তম আন্তর্জাতিক এবং ১৯ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। দিবসটির ...

সোনালী আঁশ শেয়াহোল্ডারদের লভ্যাংশ দেবে ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের পরিচালনা পর্ষদ শেয়াহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডররা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ পাবেন। কোম্পানিটির কোম্পানির পরিচালনা পর্ষদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর্থিক ...

হলি আর্টিজান মামলার চার্জশিট ডিসেম্বরেই : মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, চলতি ডিসেম্বর মাসেই হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে। রোববার দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান বেকারিতে গত বছরের হামলার ঘটনায় এখন পর্যন্ত সোহেল মাহফুজ, রাজিব, রাশেদ, জাহাঙ্গীর ও ...

রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান বাধা গ্যাস ও বন্দর : বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: গ্যাস, বন্দরসহ অবকাঠামোগত সমস্যা রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকে চেয়ারম্যান আজম জে চৌধুরী। ...

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার দুপুরে তিনি কম্বোডিয়ার রাজধানী নমপেন পৌঁছান। খবর: বাসস। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড ...