১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০১

ব্রেকিং নিউজ

ডিএনসিসি মেয়রের পদ শূন্য ঘোষণার গেজেট আজ-কালের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদ শূন্য ঘোষণা করে আজ-কালের মধ্যেই গেজেট প্রকাশ করা হচ্ছে। আনিসুল হকের মৃত্যুর কারণে পদটি শূন্য হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ডিএনসিসির মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ...

রংপুর সিটির ভোটের প্রচার শুরু আজ

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার প্রতীক বরাদ্দ পাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে এ সিটি কর্পোরেশন নির্বাচনে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন ১০ জন সাধারণ কাউন্সিলর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ...

দক্ষিণ কোরিয়ায় ট্যাংকারের সঙ্গে নৌকার সংঘর্ষে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মাছ ধরার একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন মারা গেছে বলে জানানো হয়েছে। এছাড়া এখনও দুজন নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী সিউলের পশ্চিমে ইনচেওনের কাছে সিউয়েন চ্যাং-১ নামের মাছ ধরার ভাড়া করা নৌকাটির সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়। নৌকাটিতে দুই নাবিক ...

৩৮তম বিসিএস প্রিলি পরীক্ষা ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন  এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিসিএসের আবেদন কার্যক্রম ইতিমধ্যে গত ১০ আগস্ট  শেষ হয়েছে। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে ...

তথ্যসেবা গ্রহণে নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি বলছে, ২০১৬ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) থেকে ডিজিটাইজ জন্মনিবন্ধন সেবা নিয়েছেন সবচেয়ে বেশি গ্রহীতা, যার হার ৭১.৮ শতাংশ। অন্যদিকে  সবচেয়ে কম সেবা গ্রহীতা রয়েছেন বিভিন্ন তথ্যসেবা ক্ষেত্রে, যার হাত ০.৪ শতাংশ। রবিবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি’র  ‘নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার: ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানানো হয়। গবেষণায় ...

খুলনাকে ১৪৮ রানের লক্ষ্য দিল রংপুর

স্পোর্টস ডেস্ক: আজ জিততেই শেষ চার নিশ্চিত। এমন সমীকরণের চাপ মাথায় নিয়ে ব্যাটিংটা তেমন ভালো হয়নি রংপুর রাইডার্সের। মিরপুরে খুলনা টাইটান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছে মাশরাফি বিন মর্তুজার দল। ফলে জিততে হলে খুলনার করতে হবে ১৪৮ রান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি রংপুরের। ওপেনিং করতে নেমে জিয়াউর রহমান ৯ বলে ৮ রান ...

আবুধাবির পরমাণু কেন্দ্রে ইয়েমেনের ‘ক্ষেপণাস্ত্র হামলা’

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে জঙ্গি গোষ্ঠী হুথি। এমনই সংবাদে আরব দুনিয়া তোলপাড় শুরু হয়েছে। আলোড়িত আন্তর্জাতিক মহল। রবিবার এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বারাখা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী হুথি। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছে আমিরাত সরকার। এই খবর জানিয়েছে গালফ নিউজ। যদিও ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী নাগরিকের মৃত্যু

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত ১ আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। পালংখালী রোহিঙ্গা ক্যাম্প এমএসএফ এনজিওতে কর্মরত আফ্রিকান নাগরিক ফ্রান্সচইস নাবারু গিনেনি (৪২) মারা যান। শনিবার সকাল ৫টা ৫০ মিনিটের সময় ভাড়া বাসায় বুকে ব্যাথা জনিত রোগে আক্রান্ত হয়ে আকষ্মিক মৃত্যু হয় নিশ্চিত হওয়া গেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল চাইলাউ মারমা জানান, ...

কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবাসহ আটক-২

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজারমুখী একটি টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে দায়িত্বরত তুলাবাগান হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা পশ্চিম পানখালী এলাকার মৃত-আবুল হাশেমের ছেলে জসীম (২০), একই এলাকার মোস্তাক আহমদ ছেলে ফোরকান (২১)। তুলাবাগান হাইওয়ে পুলিশের এএসআই তছলিম উদ্দিন ...

কক্সবাজার উখিয়ায় স্থাপিত হচ্ছে সি-ক্রুস স্টেশন

 কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রেজুখালের মোহনায় নির্মিত হচ্ছে সি-ক্রুস স্টেশন। এতে গভীর সমুদ্র ভ্রমণের পাশাপাশি সেন্টমার্টিন, মহেশখালী ও সোনাদিয়া দ্বীপে যাতায়াত করার সুযোগ পাবেন পর্যটকরা। এর ফলে সমুদ্র নগরী উখিয়ার ইনানীসহ কক্সবাজার পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। এতে কক্সবাজারের জেলা পর্যটন শিল্পে নব-দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি মৌসুমেই তা চালু করতে ...