১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

ব্রেকিং নিউজ

৫৭ ধারা যেন অন্যরূপে ফিরে না আসে: টিআইবি

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘৫৭ ধারা বাতিল করা হবে। সেটা যেন বাস্তবেই বাতিল করা হয়। কৌশলে অন্য কোনো রূপে যেন এর বহিঃপ্রকাশ না ঘটে।’ বৃহস্পতিবার অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক সংলাপ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টিআইবির কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি ...

ফিলিস্তিনে ‘ইনতিফাদা’র ডাক দিলেন হামাসপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে নতুন করে ইনতিফাদা বা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস। বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ ঘোষণা দেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে আমাদের ইনতিফাদার ডাক দেয়া উচিত। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন ইসমাইল হানিয়া। তিনি ...

ফের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ফের প্রার্থী হচ্ছেন। গতকাল ভোলগা শহরে একটি গাড়ির কারখানার শ্রমিকদের সামনে বক্তৃতায় এই তথ্য জানান প্রেসিডেন্ট পুতিন। আগামী বছরের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিতলে তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পুতিন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ২০০০ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। কয়েকটি জরিপে দেখা গেছে, পুতিন প্রার্থী ...

দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন ...

নির্বাচন ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোন পরিকল্পনা নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হুদা বলেছেন, নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোন সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে হয়রানী করার জন্য কোথাও কোন অভিযান করা হচ্ছে না। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। সুষ্ঠু হবে। গ্রহনযোগ্য হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের ...

আর কত কঠোর হবেন: কাদেরকে ফারুক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিরুদ্ধে সরকারের পক্ষে আর কতটা কঠোর হওয়া সম্ভব, সে প্রশ্ন রেখেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। বিএনপি সহিংসতা করলে কঠোর হাতে মোকাবেলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারির জবাবে এ কথা বলেন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের’ এক মানববন্ধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। গত মঙ্গলবার সচিবালয় এলাকায় ছাত্রদলের ...

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম ইস্যুতে শুক্রবার এক জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হবে। বুধবার পরিষদের নেতা বৈঠকের এ ঘোষণা দেন। পর্যায়ক্রমে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা দেশ জাপান জানায়, আটটি দেশের অনুরোধের প্রেক্ষিতে আহ্বান করা এ আলোচনা শুক্রবার সকাল ১০টায় শুরু হবে। এ বৈঠকের আলোচ্যসূচিতে আরও ...

জাতিসংঘ-ইইউ’র ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। রয়টার্সের এক খবরে জানানো হয়েছে, আরব দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের তরফ থেকে তার ঘোষণা প্রত্যাখ্যান করা হয়েছে। ...

চাঁদপুরে আশ্রয়ন প্রকল্প অনিয়মের কারণে তালাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামে ভূমিহীনদের আবাসনের জন্যে সরকারের নির্মাণ করা গাজীপুর আশ্রয়ন প্রকল্পের ঘর বা কক্ষ বরাদ্দ নিয়ে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিজন থেকে ঘর বরাদ্দের জন্যে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সরেজমিন পরিদর্শন ...

তুরস্কের প্রধানমন্ত্রী আসছেন ১৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সফরে বিনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্নিষ্ট বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।  এরআগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ...