১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪২

ব্রেকিং নিউজ

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ওই দিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে। ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ...

সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ৭ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের এ অধিবেশন হচ্ছে ২০১৮ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপরও ...

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার পিস ইয়াবা ও নকল ইয়াবা তৈরির সরঞ্জামসহ আমির আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বৈশামোড়া এলাকার নিজ বাড়িতে থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আমির ওই এলাকার দুলাল মিয়ার ছেলে। র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার শেখ নাজমুল আরেফিন ...

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে মাহীগঞ্জের দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে আসার পর বাবলা অভিযোগ করেন, ‘কয়েকটি ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’ এছাড়া রাতে শহীদুল নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা ...

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৫ ভাগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটে অবশেষে কর বিল পাস হয়েছে। গতকাল বুধবার সকালে বিলটি সিনেটে উঠলে তা ৫১-৫৮ ভোটে পাস হয়। বিলটি পাসের প্রতিবাদ করে আসছিলেন মধ্যবিত্তরা। কারণ এতে করপোরেট প্রতিষ্ঠানের কর ৩৫ ভাগ থেকে ২১ ভাগ করা হয়েছে। ব্যক্তিগত কর ৩৭ ভাগ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ ভাগ করার প্রস্তাব করা হয়েছে। রিপাবলিকানরা বলছেন, এর ফলে দেশে ব্যবসার প্রসার ঘটবে ...

৭ ঘণ্টা বন্ধ থাকার পর শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার পর বিমান চলাচলের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথমে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১০১ ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এরপর থেকে বিলম্বিত ফ্লাইটগুলো ...

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী মালার্দ শহরে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলেছে, তেহরানের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল তেহরান ও আলবোর্জ প্রদেশের মাঝামাঝি এলাকায় ভূপৃষ্ঠের সাত কিলোমিটার গভীরে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, এ ...

শ্র্রীলঙ্কাকে গুঁড়িয়ে ভারতের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক: টস জিতে শ্রীলঙ্কা বোলিং বেছে নিতে ভুল করেনি। তবে ভুলটা করলেন তাদের বোলাররা। সুযোগ কাজে লাগানো তো দূরে থাক, উল্টো নিয়ন্ত্রিতহীন লাইন লেহ্নে ভারতকে ১৮০ রানের বড় পুঁজি গড়ার সুযোগ দিলেন তারা। শেষ পর্যন্ত লঙ্কানদের ৯৩ রানে হারিয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিলো ভারত। কটকের বারাবতি স্টেডিয়ামে টস জেতাটাই যেন কাল হয়েছে শ্রীলঙ্কার। শিশিরের কথা ...

বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের মত যুক্তি উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে।বেগম  খালেদা জিয়া সকাল ১১ টার দিকে আদালতে উপস্থিত হবেন বলে জানা গেছে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম ...

২০১৮ সালের শুরুতেই ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার রক্ষণশীল দেশটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিতে চাইছে। আর তাই ২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব। যেসব পর্যটক সৌদি আরব যেতে চান এবং দেশটি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে চান তাদেরকে এই ট্যুরিস্ট ভিসা দেয়া হবে। সৌদি যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ জানান, সকল দেশের নাগরিকদের সৌদি আরব ...