১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৩

ব্রেকিং নিউজ

রাশিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে আন্ডারপাসে , নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আন্ডারপাসে ঢুকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ মস্কোর কুটজোভস্কি অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ বাসটির গতি বেড়ে যাওয়ায় সেটি ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। তবে দুর্ঘটনায় হতাহতদের ...

যশোরে গাড়ির ওয়ার্কশপে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: যশোরে একটি গাড়ির ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার রাতের ওই আগুনে একটি কাভার্ডভ্যান ও কয়েকটি ট্রাক পুড়ে গেছে বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পরিমলচন্দ্র কুণ্ডু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান জানান, রাত সাড়ে আটটার ...

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গিয়ে নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন আহত হন। হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেন, ম্যাডম ( বেগম খালেদা জিয়া) শারীরিকভাবে সুস্থ থাকলে মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে পৌঁছবেন। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচারকাজ ...

ঘুষ বন্ধ করতে না পেরে সহনীয় মাত্রায় ঘুষ নিতে আকুতি শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঘুষ বন্ধ করতে না পেরে সহনীয় মাত্রায় ঘুষ নিতে শিক্ষামন্ত্রী যে আকুতির পেছনে রয়েছে শিক্ষাখাতে দুর্নীতির করুণ চিত্র। সেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে সহসা উত্তরণের আশা করাও এক ধরনের দুঃসাহসের বিষয়। বিভিন্ন সরকারি অফিসে ঘুষ দুর্নীতির কারণে পকেটের টাকা খরচ করতে হচ্ছে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানকে। আবার যারা অফিসে অফিসে ঘুষ দিয়ে বিরক্ত হন, তাদের অনেকেই আবার নিজ ...

শ্রীলঙ্কার বিপক্ষে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সুজন

স্পোর্টস ডেস্ক: আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে ত্রিদেশীয় সিরিজ। কিন্তু এর আগেই কোচের পদ ছেড়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। স্বল্প সময়ে কোনো কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ। ফলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সুজন। এর আগেই বাংলাদেশ দলকে জেমি সিডন্সের আমলে সহকারী কোচ ছিলেন তিনি। তবে পরবর্তীতে সরে ...

গালাপগঞ্জের ঢাকাদক্ষিণে দুর্বৃত্তদের হাতে তরুণ খুন

গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে তুফায়েল আহমদ দিপু (১৮) নামের এক তরুণ খুন হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার বাড়ির পুকুর পারেই ফেলে রেখে যায়। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত তরুণ তুফায়েল আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি ...

রাতে দেশ ছাড়ছে যুব টাইগাররা

স্পোর্টস ডেস্ক: সাইফ হাসানের নেতৃত্বে যুব বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে যুব টাইগাররা। এ জন্য ধাপে ধাপে দীর্ঘদিন অনুশীলনের মধ্য দিয়েই কাটিয়েছে আফিফ-সাইফরা। দীর্ঘ পরিকল্পনায় নিজেদের প্রস্তুতির পাঠ সারায় বেশ আত্মবিশ্বাসী যুবারা। তাই যুব বিশ্বকাপে এবার স্বপ্ন পুরনের মিশন বাংলাদেশের। এজন্য ভালোভাবেই হাটতে চায় অনূর্ধ্ব ১৯ দল। যাচ্ছেও আগভাগেই। রাত ১টায় দেশ ছাড়বে জুনিয়র টাইগাররা। ১৩ই জানুয়ারি নিউজিল্যান্ডে পর্দা উঠবে আইসিসি ...

মিয়ানমারে বিশেষ দূত নিয়োগের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক :  রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধ এবং রোহিঙ্গা নির্যাতন তদন্তে বিশেষ দূত নিয়োগে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। রোববার এ সংক্রান্ত একটি প্রস্তাব সাধারণ পরিষদে পাস হয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১২২টি। এর বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম, বেলারুশ, সিরিয়া ...

দেশের প্রথম ৬ লেন উড়ালসেতুর উদ্বোধন ৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন আগামী ৪ জানুয়ারি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়ালসেতু উদ্বোধন করবেন। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। উড়ালসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উড়ালসেতু ছয় লেনের হলেও সেতুর নিচের ...