নিজস্ব প্রতিবেদক: প্রচারণায় বাধা, প্রার্থীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রশাসনের সহযোগিতার অভিযোগ এনে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে পৌর ও উপজেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বয়কটের এ ঘোষণা দেওয়া হয়। আলফাডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক আবদুল ওহাব মিয়ার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির সাবেক সাধারণ ...
ব্রেকিং নিউজ
ঘুষের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঘুষ নিতে বলার সাহস আমার নেই-গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামীকাল বুধবার বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এত বক্তব্য রাখবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, রোবরার শিক্ষা ...
নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক দিন ধরেই লেনদেন ৩০০ কোটির ঘরে ঘুরপাক খাচ্ছে। আজ মঙ্গলবারও ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকার ঘরেই আটকে আছে। এদিন ডিএসইতে লেনদেন ৩৭১ কোটি টাকা অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ...
বেতন বৈষম্য নিরসনে এ সপ্তাহে কাজ শুরু হবে : মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে এ সপ্তাহে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতন-ভাতাপ্রাপ্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনের অনশন কর্মসূচি স্থগিতের পর আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। সোমবার শিক্ষকদের অনশন ভাঙান গণশিক্ষামন্ত্রী। এসময় শিক্ষকদের আন্দোলন বন্ধ করে দাবির যৌক্তিকতা নির্ধারণের জন্য আলোচনার ...
যুবককে বিবস্ত্র করে পেটালো ছাত্রলীগ নেতা, এলাকায় তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ মাহমুদকে মাদক সরবরাহ না করায় কামরুল ইসলাম নামে এক যুবককে বিবস্ত্র করে পেটানো হয়েছে। সোমবার রাতে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। ঘটনা শুনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তাৎক্ষণিক ঘটনাস্থালে ছুটে এসে আলিফ মাহমুদকে দল থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের ...
ঢাকার ১৪টি সরকারি বিদ্যালয়ে লটারি কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরের ১৪টি সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তি লটারি কার্যক্রম চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত। জানা গেছে, ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয় রাজধানীর ৩৫ স্কুলে। এ কার্যক্রম চলে ১৪ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর ৩৫ স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৭৩ হাজার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। এসব ...
ডিএনসিসি’র ভোট ফেব্রুয়ারির শেষ সপ্তাহে : হেলালুদ্দীন আহমদ
নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন। এর সঙ্গে দুই সিটির নতুন ৩৬টি কাউন্সিলে নির্বাচন করার চিন্তা করছে কমিশন। আজ মঙ্গলবার শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ফেব্রুয়ারির ২৪ ও ২৫ তারিখে ঢাকা বিভাগের এসএসসি পরীক্ষা পেছানোর সম্মতি দিয়েছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তারা। জানুয়ারির দ্বিতীয় ...
আর্থিক প্রতিবেদনে বেশি মুনাফা দেখিয়েছে সেন্ট্রাল ফার্মা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল কর্তৃপক্ষ ২০১৬-১৭ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বেশি মুনাফা দেখিয়েছে। একই সাথে আর্থিক প্রতিবেদনে সম্পদের পরিমাণও বেশি দেখিয়েছে। কোম্পানির নিরীক্ষক প্রতিষ্ঠান কোয়ালিফাইড অফিনিয়নে (আপত্তিকর মন্তব্য) এ তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ২০১৬-১৭ হিসাব বছরের আর্থিক হিসাবে স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে সুদজনিত সঞ্চিতি গঠন করেনি। এর ফলে ...
আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে পারিনি ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে সীমানার চলতি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করার কথা ছিল। কিন্তু এ বছর প্রায় শেষ হওয়ার পথে থাকলেও সীমানা নির্ধারণ শেষ করতে পারেনি নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি। চলতি বছরের ১৬ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ...
মহানবীকে নিয়ে কটূক্তি : বিমানবন্দর থেকে ব্লগার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে আসাদুজ্জামান নূর (আসাদ নূর) নামে এক ব্লগারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নেপাল যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর বরগুনার আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। নাম গোপন রাখার শর্তে শাহজালাল বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর