১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৭

ব্রেকিং নিউজ

রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন বাস স্টেশন ও টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার পর ডিবি বিশেষ অভিযান চালিয়ে তাদের ...

জেরুজালেম ইস্যু: জাতিসংঘে বরাদ্দ কমাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ায় সংস্থাটিতে বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। বিট্রিশ গণমাধ্যম গার্ডিয়ান বলেছে, জাতিসংঘে মার্কিন মিশন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আগামী ২০১৮-১৯ বাজেটে যুক্তরাষ্ট্র ...

৩৫ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: টেকনাফে ৩৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। মঙ্গলবার রাত ১০টার সময় টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকা থেকে রশিদ উল্লাহকে (৫০) আটক করা হয়। রশিদ উল্লাহ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী ...

চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানায় অভিযান আটক ৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ইয়াবা তৈরির কারখানার অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।এসময় প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কারখানাটিতে দীর্ঘদিন ...

জাতিসংঘের সাথে গণধর্ষণের আলোচনা এড়িয়ে গেলেন সু চি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সেনা ও পুলিশ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নারীদের ওপর যে যৌন সহিংসতা চালিয়েছে তা নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিনিধির সঙ্গে কোনো আলোচনায় যাননি দেশটির স্টেট কাউন্সিলর (কার্যত সরকার প্রধান) অং সান সু চি। বরং সু চি এ ধরনের আলোচনা এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ওই বিশেষ প্রতিনিধি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এসব কথা বলেছেন প্রমিলা ...

অলরাউন্ডার ক্যাটা-গরিতে শীর্ষস্থান সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি ২০ ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। বোলিংয়ে ফের চূড়ায় পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। এদিকে অলরাউন্ড ক্যাটা-গরিতে শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের। মুম্বাইয়ে ভারত ও শ্রীলংকা তিন ম্যাচের টি ২০ সিরিজ শেষে নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৩-০তে সিরিজ জেতা স্বাগতিক ভারত র‌্যাংকিংয়ে পাঁচ থেকে দুইয়ে উঠে এসেছে। ব্যক্তিগত র‌্যাংকিংয়ে আরও ...

রাজশাহীতে বাস উল্টে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় আমান জুটমিলের বাস উল্টে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাজশাহী নগরীর অদূরে মতিহারের খড়খড়ি এলাকায় অবস্থিত আমান জুটমিলের শ্রমিকদের নিয়ে একটি বাস কাশিয়াডাঙার দিকে যাচ্ছিল। বাসটি কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ...

মিশরে একসঙ্গে ১৫ জনের ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর উপর হামলার দায়ে ১৫ জঙ্গিকে ফাঁসিতে ঝুঁলাল মিশর। ২০১৩ সালে দেশটির উত্তরপূর্বে ওই হামলায় ৯ সেনা সদস্য শহীদ হন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও ছিলেন। সেনা আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সিনাইয়ের ওই বিদ্রোহীদের দু’টি জেলে আলাদা করে রাখা হয়েছিল। সেখানেই মঙ্গলবার মৃত্যুদণ্ড- কার্যকরা করা হয়েছে। ২০১৫ সালের পর এটাই মিশরে সর্ববৃহৎ গণফাঁসি। ...

শাহজালালে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক ২

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দুই যাত্রীর কাছ থেকে দুই কেজি ৬২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাই থেকে আগত এমিরেটস ইকে-৫৮৬ ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়। যাত্রীরা হলেন ঈশ্বর দাস ও গুরজান শিং। ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাই থেকে ...

বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪,আহত ১২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। বুধবার ভোরে জেলার মোকামতলায় এ দুর্ঘটনা ঘটে। মোকামতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনস্পেক্টর আনোয়ার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।