১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ

৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা-জেলা পরিষদ মিলিয়ে ১২৭ স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ করা হচ্ছে আজ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জেলা পরিষদে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট দেবেন জনপ্রতিনিধিরা। এর মধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিনটি উপ-নির্বাচন), ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ...

আশু‌লিয়ায় অস্ত্রসহ সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: আশু‌লিয়ার নবীনগর থেকে ডাকাতি ও অস্ত্র মামলায় সাজার আদেশপ্রাপ্ত ৫ আসামিকে আটক ক‌রে‌ছে র‌্যাব ২। বুধবার রাত সোয়া নয়টার দি‌কে আশু‌লিয়ার নবীনগর এলাকার বি‌ভিন্ন স্থান থেকে তা‌দের আটক করা হ‌য়। এসময় তা‌দের কা‌ছ থে‌কে দু’টি পিস্তলসহ গুলি জব্দ করা হয়। র‌্যাব ২ এর অপা‌রেশন কমান্ডার সি‌নিয়র এএস‌পি র‌বিউল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌দের আটক করা ...

দুই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকলে আজ ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় উল্লেখ করে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, এসময় মাঝ পদ্মায় ৩টি ফেরি নোঙর করে আছে। এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে দু’টি ফেরি পরিবহন লোড করে ...

শাহজালালে বিমান চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এসব ফ্লাইটের যাত্রীদের। বর্তমানে তারা কুয়াশা কমে প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বিমানবন্দরেই ...

মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা দেখিয়ে মোবাইল কোর্ট বসিয়ে যাকে তাকে সাজা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষমতার অপপ্রয়োগ করা হচ্ছে। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ এই ক্ষোভ প্রকাশ করেন। দিনাজপুরে এসিল্যান্ডের কক্ষে বসা নিয়ে ঝগড়ার জেরে নিরোদ বিহারী রায় নামে এক সিনিয়র আইনজীবীকে সাজা দেয়া হয় ...

আটক সৌদি প্রিন্সরা ছাড়া পাচ্ছেন অর্থের বিনিময়ে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ‘দুর্নীতিবিরোধী’ অভিযানে গ্রেপ্তার হওয়া প্রায় ২০ প্রিন্স এবং কর্মকর্তাকে মুক্তি দেয়া হয়েছে। অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সমঝোতা হওয়ায় তাঁদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা, কয়েকজন ব্যবসায়ী ও সরকারের উপদেষ্টা। খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আরও লোকজন সামনের দিনগুলোতে ছাড়া পেতে পারেন। তাঁদের ক্ষেত্রেও লেনদেনের মাধ্যমে ...

কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মহেশখালীর গোরকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।ঘটনাস্থলে সাধারণ মানুষের ভীড় বাড়ছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ...

আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাসও দেয়া ...

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে দুদকের তলব

নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। বুধবার পাঠানো নোটিশে তাদের বৃহস্পতিবার সকাল নয়টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ওয়াহিদুল হক ছাড়া ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ও শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালসহ মোট নয়জন ...

আড়াই লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আড়াই লাখ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা থেকে জব্দ করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম ...