১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

ব্রেকিং নিউজ

১ লা জানুয়ারি বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি ‘বই উৎসব’ এর উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি, রোববার ঢাকার আজিমপুর গভ. গার্লস হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় বই উৎসব উদযাপন করবে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ...

সাভারে ৬ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনে বুধবার ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন মুরগির খামারে অগ্নিকাণ্ডে ছয় হাজার মুরগির বাচ্চা ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। মালিক পক্ষ থেকে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার সময় পশ্চিম রাজাশনের ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে আগুনের সূত্রপাত হয়। মুরগির সেডে কাগজ,চটের ...

রংপুরে হিন্দু পল্লীতে হামলা: প্রকৌশলী ফজলার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রংপুরের ঠাঁকুরপাড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় অভিযুক্ত রংপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী ফজলার রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজ বুধবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। একই সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার ...

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ২৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-বিএনপি’র আট নেতাকর্মীসহ ২৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৩ জন, আশাশুনি থানা ...

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া কবরস্থান এলাকায় বন্দুকযুদ্ধে কেতু (৩৮) নামে এক সশস্ত্র সন্ত্রাসী নেতা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, পুলিশ কেতুকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রেফতার করে। ওই রাতেই গ্রেফতারকৃত কেতুকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কেতু তার কাছে লুকায়িত অস্ত্রের কথা স্বীকার করেন। এ অবস্থায় ...

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের আরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির আদালত। দুই সাংবাদিককে গ্রেপ্তারের পর আজ বুধবার তাদের প্রথমবারের মতো জনসমক্ষে আদালতে হাজির করা হলো। খবর বিবিসির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেপ্তার করা হয়। দু’জনই মিয়ানমারের নাগরিক।  গোপনীয়তা ...

কারাবন্দীরা ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দীরা এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । আজ বুধবার নারায়ণগঞ্জ কারাগারে বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য দেশে প্রথমবারের মতো জামদানি উৎপাদন কেন্দ্র ও পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন জামদানি উৎপাদন কেন্দ্র ও পোশাক কারখানার নাম দেয়া হয়েছে— রিজিলিয়েন্স। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি ...

চট্টগ্রামে চলছে অটো টেম্পু ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে চলছে অটো টেম্পু ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহণ চট্টগ্রাম আঞ্চলিক শাখা এ ধর্মঘটের ডাক দিয়েছে। মহানগরী ও জেলায় আজ বুধবার ও আগামীকাল এই পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কর্তৃক পরিচালিত লাইন দখল বেদখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোডস্থ হাক্কানী পেট্রোল পাম্পের সামনে শ্রমিক লীগ নামধারী সন্ত্রাসীদের গুলিতে সীতাকুণ্ড ...

ঠাকুরগাঁওয়ে ভস্মীভূত ১১ বসতবাড়ি

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ইউনিয়নের মহিষমারী হাজীপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্য ও ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের কর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিষমারী হাজীপাড়ার আব্বাস আলীর রান্না ঘর ...

বিটকয়েন লেনদেনে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল কারেন্সি বিটকয়েন তথা ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের স্বীকৃত বা বৈধ মুদ্রা নয়। এসব মুদ্রার বিপরীতে কোনো আর্থিক দাবিও করা যাবে না। তাই এ ধরনের মুদ্রায় লেনদেন ও প্রচারণা থেকে বিরত থাকতে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার ওয়েবসাইটে বিটকয়েন লেনদেন থেকে বিরত থাকতে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনভিত্তিক ভার্চুয়াল মুদ্রা তথা বিটকয়েন, ইথেরিয়াম, ...