১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ব্রেকিং নিউজ

কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সোয়া ৪টার পর থেকে শাহজালালের আকাশে এই অচলাবস্থা তৈরি হয়। তবে বৃহস্পতিবার সোয়া ১০টার পর থেকেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক ৪টি ও অভ্যন্তরীণ ...

বিএনপির এজেন্ট বের করে দিয়ে কেন্দ্র দখল করেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইউপি নির্বাচনে বিএনপি সমর্থীত প্রার্থীর এজেন্ট ও ভোটারদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে আ.লীগ। ভোট গ্রহণ শুরুর ৩ ঘন্টা পরই আ.লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল ও ভোটারদের বের করে দেয়। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। আ.লীগ কেন্দ্রে কেন্দ্রে বিএনপি সমর্থীত প্রার্থীর এজেন্ট ও ভোটারদের মারধর, হামলা, ভাঙচুর করছে বলে অভিযোগ করছে বিএনপি প্রার্থীরা ...

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের ধারা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিল ম্যানচেস্টার সিটি। বুধবার নিউক্যাসল ইউনাইটডেকে ১-০ গোলে হারিয়ে লিগে টানা ১৮তম জয় তুলে নেয় গার্দিওলার শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ম্যান সিটি। গোলের সুযোগও পায় দলটি। তবে আর্জেন্টাইন তারকা আগুয়োরর গোলের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অবশেষে ম্যাচের ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনের দারুণ ...

পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষে ব্যাংক বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬ পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে। এগুলো হল- পঞ্চগড়ের বোদা পৌরসভা, দিনাজপুরের বিরল পৌরসভা, রাজশাহীর বাঘা পৌরসভা, নাটোরের নবপাড়া পৌরসভা, ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা এবং জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ...

কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্ক সরকার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায়নি। কাতারের রাজধানী দোহায় আল উবেইদ বিমান ঘাঁটিতে সেনারা পৌঁছেছেন বলে ঘোষণা দিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে, দেশটিতে যেসব তুর্কি সেনা মোতায়েন করা ...

হাজিরা দিতে আজও আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আজ দুর্নীতি মামলা দুটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। এ নিয়ে ৫ম দিন খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী ...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার রাতে দেশটির দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের একজন সিংগাইর উপজেলার নীলটেক গ্রামের জামাল। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় ...

এবার বিমানেই ব্যবস্থা করা হয়েছে ভ্রাম্যমাণ বেডরুম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার বিমানেই ব্যবস্থা করা হয়েছে ভ্রাম্যমাণ বেডরুমের। পাঁচতারকা হোটেলের মোটামুটি সকল সুবিধাই রয়েছে এখানে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এ৩৮০ বিমানের আপার ডেকে যাত্রীদের জন্য এমন ছয়টি সুইটসের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা রাখা হয়েছে সিঙ্গাপুর থেকে সিডনিগামী ১৯টি বিমানে। এই বিমানকে বাড়ি বললে মোটেই ভুল হবে না। আসন রয়েছে ৪৭১টি। এর মধ্যে স্যুট আছে ছয়টি। আর ৭৮টি ...

১৪ জেলা রেজিস্ট্রারকে বদলি, পদোন্নতি ৭ রেজিস্ট্রারের

নিজস্ব প্রতিবেদক: ১৪ জন জেলা রেজিস্ট্রারকে বদলি ও ৭ জেলা রেজিস্ট্রারকে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে বদলি ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত জেলা রেজিস্ট্রারদের মধ্যে জিয়াউল হককে গাজীপুর থেকে কিশোরগঞ্জ, গোলাম ফারুককে বরগুনা থেকে নাটোর; আনন্দ বর্মনকে ...

যশোরে জনসভার স্থান বদল প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভার স্থান বদল করে কেন্দ্রীয় ঈদগাহ নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে স্টেডিয়ামের জনসভা পরিবর্তন করে ঈদগাহে নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত এসএসএফ কর্মকর্তারা। এ সভা থেকেই জনসভার ভেন্যু পরিবর্তন করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ...