আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাজধানী কাবুলের একটি শিয়া কালচারাল ও ধর্মীয় সংস্থায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর-বিবিসির। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই এলাকায় দুটি বিস্ফোরণের পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
ব্রেকিং নিউজ
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কয়েকটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাঙচুর ও রেকারটিতে অগ্নি সংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এসময় ঘন ...
৬ ইটভাটাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
নিজস্ব প্রতিবেদক: ইট তৈরিতে কারচুপির অভিযোগে ছয়টি ইটভাটাকে ছয় লাখ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার ঢাকা জেলার সাভারের আমিন বাজারে তুরাগ নদীর তীরে অবস্থিত ইটভাটায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো শাহীন ব্রিকস, এবিসি ব্রিকস, এআইএম ব্রিকস, সিটি ব্রিকস, কেবিসি ব্রিকস ও এইচবিসি ব্রিকস। প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা ...
পাট ব্যবসায়ীদের জন্য বিশেষ তহবিল গঠন হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: পাট ব্যবসায়ীদের জন্য সুখবর আসছে। কাঁচা পাট কিনতে এ খাতের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ তহবিল গঠন হচ্ছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপক্ষোয়। তবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রস্তাবের তুলনায় তহবিলের আকার ছোট হবে। সূত্র জানায়, কাঁচা পাট কিনতে ৪ হাজার ৮০০ কোটি ...
অবৈধ নোট-গাইড বইয়ের বিরুদ্ধে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক: কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী কার্যক্রম গ্রহণের পর এবার অবৈধ নোট ও গাইড বই বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্দেশে বুধবার রাজধানীতে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম। দুদক সূত্রে জানা গেছে গতকাল ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম নীলক্ষেতের হযরত শাহজালাল, বাবুপুরা, বাকুশাহ ও ইসলামিয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালায়। ...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক: গত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট রয়েছে বলে জানা গেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘন কুয়াশার কারণে চালকেরা ধীর গতিতে যান চালাতে থাকে। অপরদিকে মহাসড়ক চার লেন উন্নীতকরণ ...
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (আরব-বাংলাদেশ ব্যাংক) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরআগে সকাল সোয়া ৯টার দিকে দুদক কার্যালয়ে আসেন এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। আর সকাল সাড়ে ১০টার পর ...
কুমিল্লায় বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন লোকদের কেন্দ্রদখল, ব্যালট ছিনতাই, রাতেই ব্যালটে সিলা, সাধারণ ভোটারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া, ধানের শীষের প্রার্থীদের এজেন্টদের মারধর কের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ৮টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। বৃহস্পতিবার বেলা দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থী হলেন, রায়কোট উত্তরের মিয়া মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণের নজরুল ইসলাম মিনু, আদ্রা ...
শাহজালালে বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা। আটককৃতরা হলেন- বান্টি সনি ও রামেশ কুমার বারমা। বুধবার বিকেলে দোহাগামী ওই দুই যাত্রীর হাতব্যাগের ভেতর বিশেষভাবে পেপারে মোড়ানো অবস্থায় বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটককৃতরা ...
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারে চার শতাধিক যানবাহন জমে গেছে। বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর